চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্তিম’র হলে আতশবাজি, বিরক্ত সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
বিনোদন
A A

দুই বছর পর সিনেমা মুক্তি পেল বড় পর্দায়। ফলে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই। কিন্তু এই বাঁধভাঙ্গা উচ্ছ্বাসই সালমানের বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো।

‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ দেখার সময় হলের মধ্যে আতশবাজি নিয়ে ঢোকেন সালমানের ভক্তরা। সিনেমা চলাকালীন বাজি ফাটানো হয়। সবাই আনন্দে মশগুল যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে সেকথা কারও মাথাতেই আসেনি। বাজি ফাটানোর সময় আগুনের ফুলকি উড়ে এসে পড়েছে দর্শকদের মাথায়-গায়ে। এতে হলে হুড়োহুড়ি পড়ে যায়। দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওটি সালমানের চোখে পড়ে। ভক্তদের এমন কাণ্ডে বিরক্ত হয়েছেন সালমান। সেই ভিডিও শেয়ার করে হাত জোর করে সবাইকে এরকম ঘটনা আর যাতে না ঘটানো হয়, সেই প্রার্থনা জানালেন সালমান খান।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মুক্তির প্রথম দিনে আয় করেছে ৪.৫০ কোটি রুপি। ৪৫ কোটি রুপি বাজেটের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিটি মুক্তি পেয়েছে ভারতের প্রায় ৩২০০ সিনেমা হলে। হিন্দি ছাড়াও এটি তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়া ভাষায় মুক্তি পেয়েছে।

২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হয়েছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিটি। সিনেমাটিতে একজন দুঃসাহসী শিখ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে সালমানকে। অন্যদিকে, একজন কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় আছেন আয়ুশ শর্মা। সিনেমাটির পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তিমআতশবাজিসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাই‌লে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী‌দের ম‌ধ্যে সংঘর্ষ

পরবর্তী

বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী

তাইজুলের ৫ উইকেটে চালকের আসনে টাইগাররা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT