চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত এমপি লিটন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:৫৮ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন গাইবান্ধার এমপি লিটন। শিশুকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আটক ছিলেন। 

গাইবান্ধা আমলী আদালতে (সুন্দরগঞ্জ) রবিবার সকাল সোয়া ১১টার দিকে জামিন শুনানী শেষে বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। 

এর আগে ৫ নভেম্বর বৃহস্পতিবার জেলা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল হাসান ইউছুফ এমপি লিটনের চতুর্থ দফা জামিন আবেদনের শুনানির এই দিন ধার্য করেন।

Banglabid

এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু বলেন, রবিবার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে এমপি লিটন যেন অংশ নিতে পারেন সেজন্য আদালতে জামিন আবেদন দাখিল করা হয়। এ বিবেচনায় শুনানী শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছালেই মুক্তি পাবেন এমপি লিটন। 

গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের গুলিতে আহত হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভ। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

ওই মামলায় আগাম জামিন চেয়ে এমপি লিটন আবেদন করলে তা নাকচ করে ১৮ অক্টোবর আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। তবে আসামিকে পুলিশের হেফাজতে না দিয়ে আত্মসমর্পণের সুযোগ দিয়ে দেওয়া নির্দেশনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেন।

Reneta

৭ অক্টোবর শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশনা স্থগিত করেন। এই আদেশের পর রাতেই তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপির গুলিএমপির গুলিতে আহত শিশুগাইবান্ধার এমপি লিটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সরাসরি

পরবর্তী

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত রংপুর হাসপাতাল পরিচালকের পিএস

পরবর্তী

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত রংপুর হাসপাতাল পরিচালকের পিএস

রাজন হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT