চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তঃসত্ত্বা সাংবাদিককে দেশে ফেরার আহ্বান নিউজিল্যান্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আলজাজিরার সাবেক সাংবাদিক শার্লট বেলিসকে নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে নিউজিল্যান্ড।

মঙ্গলবার দেশটির সরকার জানায়, তারা অন্তঃসত্ত্বা শার্লটের জন্য কোয়ারেন্টাইন স্পট এবং ফ্লাইটের ব্যবস্থা করেছে।

নিউজিল্যান্ডে কোভিডকালীন সীমান্তে কড়া বিধিনিষেধের কারণে দেশটিতে প্রবেশ করতে পারেনি অন্তঃসত্ত্বা এই সাংবাদিক। এরপর তিনি তালেবানের কাছে সাহায্য চান।

সম্প্রতি নিউজিল্যান্ডের শীর্ষ গণমাধ্যম ‘নিউজিল্যান্ড হ্যারাল্ড’ এ তার লেখা কলামে দেশটির সীমান্তে কড়াকড়ি অবস্থা এবং তার এই শারীরিক অবস্থার মধ্যেও দেশে প্রবেশ করতে না পারার ক্ষোভ উল্লেখ করেন। এই লেখার পর নজরকাড়ে কর্তৃপক্ষের।

শার্লট তার লেখায় নারীদের অধিকার নিয়ে নিজ দেশের সাথে আফগানিস্তানের অবস্থার তুলনা করে বলেন, তালেবানরা তাকে আহ্বান জানিয়ে বলেছিলো, ‘লোকজনকে কেবল জানাবেন আপনি বিবাহিত। এরপরও যদি কোনো অসুবিধা হয়, আমাদের ডাকবেন। দুশ্চিন্তার কিছু নেই।’

বেলিস এবং তার সঙ্গী বেলজিয়ান ফটো সাংবাদিক গত বছর আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের সংবাদ কাভার করেছিলেন। তাদের কাছে একটি দেশেরই ভিসা ছিলো।

Reneta

নিজ দেশে কোয়ারেনটাইন বাধ্যবাধ্যকতার কারণে প্রবেশ করতে না পেরে তারা তালেবানের কাছে সাহায্য চায়। এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করলে নিউজিল্যান্ড সরকার তাদেরকে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানায়।

যদিও বেলিসকে আফগানিস্তানে প্রবেশে অনুমতি দেয়ার ঘটনা তার সাথে তালেবানদের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে।

গত বছর ক্ষমতা দখলের পর থেকে নারীদের অধিকারহরণ, শিক্ষাব্যবস্থা বন্ধ ঘোষণা করা, কর্মক্ষেত্রে বাধ্যবাধকতাসহ নারীদের বিরুদ্ধে নানান আচরণের বিপরীতে শার্লট বেলিস যে কি না অবিবাহিত অন্তঃসত্ত্বা নারী, তাকে তালেবানের সমর্থন করার বিষয়টি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবাননিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT