চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক সিনেমার অফার পাই, যেখানে নায়িকার কোনো কাজ থাকে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২১
বিনোদন
A A

মাত্র তিনটি সিনেমা মুক্তির মাধ্যমে পরিচিতি পেয়েছেন পূজা চেরী। তবে সুপারস্টার শাকিব খানের ‘গলুই’ সিনেমার নায়িকা হয়ে সবচেয়ে বেশী আলোচনা এনে দিয়েছে পূজাকে। হালের লাস্যময়ী এই নায়িকার নতুন সিনেমা ‘শান’ মুক্তি পাচ্ছে আগামী ৯ জানুয়ারি। বড় বাজেটের এ সিনেমার গল্প পুলিষ সুপার আজাদ খানের। পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি।

নবীন নির্মাতা এম রাহিমের পরিচালনায় সিয়ামের বিপরীতে অ্যাকশন রোমান্সে ভরপুর ‘শান’ নিয়ে ব্যাপক আশাবাদী পূজা। দুদিন আগে ফাইনাল কারেকশন ছাড়া সিনেমাটি দেখেছেন। তারপর থেকে ভিতরে অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে পূজার।

চ্যানেল আই অনলাইনকে পূজা চেরী বলেন, মুক্তির দিন গুনছি। কতটুকু কী করেছি দর্শক জানাবেন। যে কাজটি করি মনোযোগ দিয়ে করি। একটি সত্য ঘটনা কেন্দ্র করে ‘শান’ নির্মিত হয়েছে। নতুন পরিচালক হলেও ভীষণ যত্ন নিয়ে পরিচালক বানিয়েছেন।

পূজা বলেন, দেখেছি পরিচালক এতটাই চিন্তা এবং ভালো কাজের চেষ্টা করেছেন নির্ঘুম রাত গেছে। চোখের নিচে কালো দাগ হয়েছে। কাজটি সঠিকভাবে করতে পরিচালকের পাশাপাশি আমাদের কারও চেষ্টার বিন্দুমাত্র কমতি ছিল না।

‘শান’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। পূজার সঙ্গে এটি সিয়ামের তৃতীয় সিনেমা। এর আগে তারা জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ সিনেমায় কাজ করছেন। দুটি সিনেমাই ২০১৮ সালে আলোচিত হয়েছিল। এবার শান মুক্তির আগে টিজার এবং লুক প্রকাশের পর নজর কেড়েছে নেটিজনদের।

অনেকেই ধারণা করছেন, আগামী বছরের অন্যতম আলোচিত সিনেমা হতে পারে ‘শান’। পূজা বলেন, এটি অনেক বড় বাজেটের সিনেমা। দুই বছর ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। কোভিড না থাকলে এতদিন মুক্তি পেত। মুক্তির জন্য ভালো উপলক্ষ খুঁজছিলাম। নতুন বছরটা সবাই চান ভালো যাক। সেজন্য আমরাও নতুন বছরের শুরুতে ‘শান’ মুক্তি দিচ্ছি।

Reneta

শান প্রসঙ্গে পূজা জানালেন, এর গল্পটাই আসল। গল্পই নায়ক-নায়িকা। একজন সংগীত শিল্পীর চরিত্রে অভিনয় করছেন পূজা। যে চরিত্রটি তার কাছে একেবারে নতুন। পূজার কথা, কণ্ঠশিল্পী হিসেবে সিনেমার একটি গানে আমাকে স্টেজে পারফর্ম করতে দেখা যাবে। এই চরিত্রটি করতে গিয়ে বুঝেছি শিল্পীরা অনেক কষ্ট করে স্টেজে গান করেন। তাদের কাজটা সহজ নয়।

পূজা বলেন, অনেক সিনেমার অফার পাই, যেখানে নায়িকার কোনো কাজ থাকে না। এমন দেখেছি, পূজা চেরীর নামটা ব্যবহার করতে চায়। এ ধরনের কাজ এখনও পর্যন্ত করিনি। শান মোটেও তেমন সিনেমা নয়। আমার চরিত্র গুরুত্বহীন হলে কখনই কাজ করতাম না। আমার অভিনয়ের যথেষ্ট জায়গা পেয়েছি এবং কাজে লাগানোর চেষ্টা করেছি। দিন যত যাচ্ছে নিজেকে ইমপ্রুভড করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূজা চেরীলিড বিনোদনশানসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT