চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক প্রাপ্তির ম্যাচে ইনিংস ব্যবধানে জয়

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:১৩ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ টানা ব্যর্থতার বৃত্ত ভেঙেছে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে। অধিনায়ক মুমিনুল হকের প্রত্যয়ী সেঞ্চুরি, মুশফিকুর রহিমের হার না মানা ডাবল সেঞ্চুরি, আর নাঈম হাসান-তাইজুল ইসলামের স্পিনঘূর্ণির মিতালিতে সিরিজের একমাত্র টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা।

সাদা পোশাকে ২০ বছরের পথচলায় ইনিংস ব্যবধানে বাংলাদেশের এটি সবে দ্বিতীয় জয়, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম। শের-ই-বাংলা স্টেডিয়ামেই ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছিল টিম টাইগার্স।

সেবার ইনিংস ব্যবধানে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। টাইগারদের অধিনায়ক তখন সাকিব আল হাসান। যেটি ছিল বাংলাদেশের সবশেষ টেস্ট জয়। ১৫ মাস পর সাদা পোশাকে বাংলাদেশ পেল জয়ের স্বাদ।

জিম্বাবুয়ে-২৬৫ ও ১৮৯, বাংলাদেশ-৫৬০/৬ (ইনিংস ঘোষণা)

২৯৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস থামে দুইশর আগেই। চতুর্থ দিনের চা-বিরতির আগে সফরকারীরা গুটিয়ে যায় ১৮৯ রানে।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন করেন সর্বোচ্চ ৪৩ রান। অফস্পিনার নাঈম ৫টি ও বাঁহাতি স্পিনার তাইজুল শিকার করেন ৪ উইকেট।

Reneta

নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে ২০০০ সালে টেস্ট ক্রিকেটে শুরু বাংলাদেশের পথচলা। ২০ বছরে আরও দশ অধিনায়ক দায়িত্ব পালন করেছেন ১২০ টেস্টে। যার মধ্যে ইনিংস ব্যবধানে হার ৪৪টি। দেশের ১১তম টেস্ট অধিনায়ক মুমিনুল হক চার ম্যাচ নেতৃত্ব দিয়ে পেয়ে গেলেন ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ।

তৃতীয় দিনেই জয়ের পথ তৈরি করে ফেলে বাংলাদেশ। মুমিনুলের সেঞ্চুরি (১৩২), মুশফিকের ডাবল সেঞ্চুরি (২০৩*), নাজমুল হোসেন শান্ত (৭১) ও লিটন দাসের (৫৩) ফিফটিতে স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে ৫৬০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।

পড়ন্ত বিকেলে নাঈম হাসানের জোড়া শিকার সম্ভাবনার পালে হাওয়া দেয়। ২ উইকেট হারিয়ে ৯ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ে।

চতুর্থ দিনের শুরুতেই সাফল্য পান আরেক স্পিনার তাইজুল ইসলাম। কেভিন কাসুজাকে (১০) মিঠুনের ক্যাচ বানান। দলীয় পঞ্চাশের আগেই ব্রেন্ডন টেলরকে (১৭) ফিরিয়ে দেন নাঈম।

দলকে একশ রানে নিয়ে যাওয়ার পর অধিনায়ক মুমিনুলের থ্রোতে রানআউট হয়ে ফেরেন জিম্বাবুয়ে অধিনায়ক আরভিন। লাঞ্চ বিরতির আগে ভাঙে ৬০ রানের জুটি।

পরে আর বড় জুটি গড়ে তুলতে পারেনি সফরকারীরা। নাঈম-তাইজুল ভাগাভাগি করে নিতে থাকেন উইকেট। সিকান্দার রাজার ৩৭ ও টিমিসেন মারুমার ৪১ রান বাংলাদেশের জয়ের অপেক্ষা খানিকটা দীর্ঘই করেছে কেবল।

টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো হচ্ছিল না। সবশেষ ছয় টেস্টের পাঁচটিতে তারা হেরেছে ইনিংস ব্যবধানে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় প্রতিটি সেশনেই আধিপত্য দেখিয়ে দাপুটে জয়ে স্বস্তিতে নিঃশ্বাস নেয়ার উপলক্ষ পেয়েছে টাইগার ক্রিকেটাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলনাঈমমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT