চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক প্রাপ্তির আলোয় ড্রয়ের স্বস্তি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৫৭ অপরাহ্ণ ১৯, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শেষদিনে বড় কোনো নাটকীয়তা ছাড়া ম্যাচে ফলাফল হওয়া সম্ভব ছিল না। শুরুতে আক্রমণাত্মক শ্রীলঙ্কা কয়েকটি উইকেট হারানোর পর আর ঝুঁকি নেয়নি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্ল্যাট উইকেট কারো মন খারাপ হতে দেয়নি। সিরিজের প্রথম টেস্ট অনুমেয়ভাবেই হয়েছে ড্র।

পঞ্চম দিনের খেলা ১৮ ওভার বাকি থাকতেই ম্যাচের ইতি টানেন আম্পায়ার। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ তখন ৬ উইকেটে ২৬০ রান।

শ্রীলঙ্কা: ৩৯৭ ও ২৬০/৬, বাংলাদেশ: ৩৯৭ (ফলাফল: ড্র)

প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম ৪ উইকেট তুলে আর সরাসরি থ্রোয়ে একটি রান আউট করে আশা দেখাচ্ছিলেন।

১৬১ রানে ৬ উইকেট হারানোর পর দিনেশ চান্দিমাল (৩৯*) ও নিরোশান ডিকেভেল্লা (৬১*) শক্ত প্রতিরোধ গড়ে ড্রয়ের দিকে নিয়ে যান ম্যাচকে। তাদের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিটি ৯৯ রানের।

ঘরের মাঠে সবশেষ চার টেস্ট হারের পর ম্যাচ ড্র করল বাংলাদেশ। দুই দলই পেয়েছে চারটি করে পয়েন্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানির দল বাংলাদেশের পয়েন্ট বেড়ে হল ১৬। পাঁচ নম্বর অবস্থানে থাকা শ্রীলঙ্কার ২৮।

Reneta

শুরুতে নাঈম হাসান, সাকিব আল হাসানের বোলিং ছিল বড় প্রাপ্তি। পরে তামিম ইকবাল (১৩৩), মুশফিকুর রহিম (১০৫) সেঞ্চুরিতে ইনিংস রাঙিয়েছেন। ক্ল্যাসিক লিটন দাসও পেয়েছেন রান। খেলেছেন ৮৮ রানের ইনিংস। ব্যাটিং করেছেন সাবলীলভাবে।

৫ বছর পর বাংলাদেশের ওপেনিং জুটি সেঞ্চুরির পথ পাড়ি দিয়েছে তামিমের সঙ্গে মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং দৃঢ়তায়। এ ম্যাচেই টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তাইজুলের আক্রমণাত্মক বোলিংও সমান সমান লড়াইয়ে রেখেছে বড় ভূমিকা।

‘সাকিব টেস্ট খেলতে চান না’ এই বিষয়টি আলোচিত হয়েছে গত কয়েক বছর ধরে। এই কথায় সম্ভবত ফুলস্টপ পড়তে চলেছে এবার। করোনা থেকে তিন দিনের মাথায় সেরে উঠে মাত্র একটি সেশনে অনুশীলন করে নেমে যান মাঠে। দেখান স্পোর্টিং মনোভাব। দেন অনেক প্রশ্নের জবাব।

এসব প্রাপ্তি এসেছে সিরিজের প্রথম টেস্ট থেকে। ২৩ মে ফেভারিট ভেন্যু মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে আরও প্রাপ্তির মালায় জয়ের আলোয় উদ্ভাসিত হলে সিরিজটা হবে বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

পরবর্তী

ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

পরবর্তী

ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে অবরোধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT