চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক নাটক শেষে অ্যাটলেটিকোতেই যাচ্ছেন সুয়ারেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

অবশেষে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন লুইস সুয়ারেজ, উরুগুয়ে তারকার গন্তব্য স্পেনের আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। তার বার্সা ছাড়া, অ্যাটলেটিকোয় যাওয়া নিয়ে একচোট নাটকও হয়ে গেছে। শেষ পর্যন্ত জয়ী ৩৩ বছর বয়সী স্ট্রাইকারই।

জুভেন্টাসে যাওয়ার কথা শোনা গেলেও ভাষা সংক্রান্ত জটিলতায় ইতালিতে যাত্রা হয়নি সুয়ারেজের। তার জায়গায় আলভারো মোরাতাকে অ্যাটলেটিকো থেকে ধারে নিয়ে গেছে জুভেন্টাস। একদিকে সুয়ারেজের ক্লাব দরকার, অন্যদিকে অ্যাটলেটিকোর দরকার স্ট্রাইকার। দুপক্ষের চাওয়া দারুণভাবে মিলে যাওয়ায় বার্সার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোকেই বেছে নিলেন সুয়ারেজ।

সুয়ারেজের অ্যাটলেটিকোতে যাওয়ার কথা শুনে অবশ্য বেঁকে বসেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। উরুগুয়ে তারকার আইনজীবীদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন তিনি। সেখানে বলেছিলেন, কিছুতেই বার্সার অর্ধেক বেতনে সুয়ারেজকে লিগ প্রতিদ্বন্দ্বী কোনো ক্লাবে দেখতে চান না।

ডায়ারিও এএস জানিয়েছে, সুয়ারেজের জন্য অ্যাটলেটিকোর কাছে ১০ মিলিয়ন ইউরো চেয়েছিলেন বার্তেমেউ। অ্যাটলেটিকোও জানিয়ে দিয়েছে সুয়ারেজের দলবদলের জন্য একটা টাকাও খরচ করতে রাজি নয় তারা। বরং, ফ্রি ট্রান্সফারের জন্য বার্সাকে অনুরোধ করে মাদ্রিদের জায়ান্টরা।

শেষপর্যন্ত অবশ্য সুয়ারেজের জন্য দুই কিংবা তিন মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে অ্যাটলেটিকো, সেটাও শর্ত সাপেক্ষে। বেতন কমছে সুয়ারেজেরও, বার্সার থেকে অ্যাটলেটিকোয় অর্ধেক বেতন পাবেন উরুগুয়ে তারকা। কর কেটে রেখে তার পরিমাণটা হতে পারে ৭০ লাখ ইউরো।

সুয়ারেজের সঙ্গে বুধবার বার্সা ছেড়েছেন নেলসন সেমেদোও। পর্তুগিজ ডিফেন্ডারের পরবর্তী গন্তব্য ইংলিশ ক্লাব উলভস। সেমেদোওয়ের জন্য ৩৫ মিলিয়ন খরচ করেছে ইংলিশ ক্লাবটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদবার্সেলোনালিড স্পোর্টসলুইস সুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT