চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক গুণের পপকর্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
পপকর্ন

সিনেমা দেখতে গেলে এক প্যাকেট পপকর্ন ছাড়া যেন ভালোই লাগে না। আবার বন্ধুদের আড্ডাতেও পপকর্ণ হলে আড্ডাটা দারুণ জমে। ভুট্টা দিয়ে তৈরি সবচাইতে জনপ্রিয় খাবারগুলো একটি হলো ছোট-বড় সবার প্রিয় পপকর্ণ। পপকর্ণ যে শুধু সুস্বাদু তাই নয়, দারুণ উপকারীও। জেনে নিন পপকর্নের উপকারিতা।

ওজন কমাতে: পপকর্ন হলো সুগার ফ্রি, ফ্যাট ফ্রি এবং কম ক্যালরির খাবার। ছোট এক কাপ পপকর্নে মাত্র ৩০ ক্যালরি আছে। ফাইবার সমৃদ্ধ খাবার হওয়ার কারণে ছোট এক কাপেই পেট ভরে যায় এবং অনেকক্ষণ খুদা লাগে না। ফলে ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে পপকর্ন হতে পারে আদর্শ নাস্তা।

অ্যান্টি অক্সিডেন্ট: ফ্রি রেডিক্যাল শুধু ক্যানসারের ঝুঁকি বাড়ায় তাই নয়, হার্টের অসুখের ঝুঁকিও বাড়ায়। এছাড়াও অন্ধত্ব, মাংসপেশির দুর্বলতা, আলঝেইমার, চুল পড়া ইত্যাদি রোগের ঝুঁকিও বাড়ায়। পপকর্নে পলিফেনল নামের অ্যান্টি অক্সিডেন্টটি প্রচুর পরিমাণে আছে যা ফ্রি রেডিক্যালের নেতিবাচক প্রভাবগুলো কমিয়ে দিতে সহায়তা করে।পপকর্ন

Banglabid

কোষ্ঠকাঠিন্য কমায়: পপকর্নে প্রচুর ফাইবার আছে। এছাড়াও আছে মিনারেল, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, বি কমপ্লেক্স ভিটামিন এবং ভিটামিন ই। প্রচুর ফাইবার থাকায় পপকর্ন খেলে পাচক রস নির্গত হয়। ফলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।

ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে: সঠিক পরিমাণে ভুট্টা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। ফাইবার যুক্ত খাবার রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। তাই ডায়াবেটিক রোগীরা বিকেলের নাস্তায় ছোট এক কাপ পপকর্ন খেতে পারেন।

সতর্কতা: পপকর্ন উপকারী। তবে অবশ্যই তা ঘরে তৈরি হতে হবে। বাইরের ফ্লেভার্ড পপকর্ন, অতিরিক্ত লবণ, চিনিযুক্ত কিংবা বাটার দেয়া পপকর্ন শরীরের জন্য মোটেই উপকারী নয়। এগুলোতে থাকে অস্বাস্থ্যকর ফ্যাট এবং বাড়তি ক্যালরি। তাই বাড়িতেই পপকর্ণ তৈরি করে নিন। নাহলে হিতে বিপরীত হতে পারে।

Reneta

পপকর্ণ তৈরির পদ্ধতি: বাড়িতে পপকর্ন তৈরি করতে প্রয়োজন হবে ভুট্টার শুকানো দানা আধা কাপ, ভেজিটেবল অথবা নারিকেল তেল। চুলা মাঝারি আঁচে জ্বালিয়ে রাখুন। বড় একটি গভীর পাত্রে তেল এবং পপকর্ণ দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন পাত্রটি। কিছুক্ষণ পরেই ভুট্টার দানা ফুটে পপকর্ন হওয়ার শব্দ পাবেন। পপকর্ন হওয়া শুরু হলে প্রতি ৩০ সেকেন্ড পরপর পাত্র ঝাঁকিয়ে নিন। এতে সব দানা সমান ভাবে ফুটবে। ঢাকনা খুলে দেখুন। পপকর্ণ ঠিকমতো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন। বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে। নামিয়ে পাত্রে ঢেলে সামান্য লবণ ছিটিয়ে পরিবেশন করুন মজাদার পপকর্ন। ফেমিনা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুণনাস্তাভুট্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডার টরন্টোতে বাংলা ভাষার চর্চা

পরবর্তী

খালেদা জিয়ার দুর্নীতি মামলার আপিল আজ

পরবর্তী

খালেদা জিয়ার দুর্নীতি মামলার আপিল আজ

আফগানদের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT