চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুসারীদের ‘স্মার্ট’ হওয়ার উপদেশ আইএসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

নিরাপত্তা সংস্থার চোখ এড়িয়ে কিভাবে হামলা চালাতে হবে অনুসারীদের জন্য তার উপদেশ সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করেছে জঙ্গি ইসলামিক স্টেট(আইএস)। পুস্তিকায় অনুসারীদের ‘স্মাট’ হওয়ার উপদেশ দিয়েছে সংগঠনটি। নির্দেশনায় দাঁড়ি কাটা (শেভ করা), পশ্চিমা পোশাক পরিধান এবং ঘনঘন মসজিদের যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া নারী-পুরুষ ভেদে প্রয়োজন অনুযায়ী পারফিউমও ব্যবহার করতে বলা হয়েছে। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুস্তিকাটি মূলত আল-কায়েদার জন্য আরবিতে লেখা হলেও ইসলামিক স্টেট এখন এটিকে ইংরেজিতে ভাষান্তর করেছে। ২০১৪ সালে আল কায়েদা থেকে বেরিয়ে আইএস গঠন করেন কিছু জঙ্গি নেতা।

সম্প্রতি ইউরোপের দেশগুলোর নিরাপত্তা সংস্থাগুলো বেশ কয়েকটি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয়ার দাবি করার পর এ পুস্তিকাটি প্রকাশ করা হলো।

পুস্তিকাটিদে সমর্থকদের এনক্রিপটেড সফটওয়্যার ব্যবহার করে মোবাইল ফোন ও ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এ ধরনের হামলা চালানোর জন্য আগ্রহীদের উৎসাহিত করতে তাদেরকে ‘একাকী নেকড়ে’বলে সম্বোধন করেছে জঙ্গি সংগঠনটি এবং হামলাকারীদের ‘শত্রুদের অবাক করে দেয়ার’ কথা বলা হয়েছে।

‘একাকী নেকড়ে মুজাহিদিন এবং ক্ষুদ্র সেলের জন্য সুরক্ষা ও নিরাপত্তা নীতিমালা’ নামের পুস্তিকাটিতে বলা হয়েছে, ‘কঠোর নিরাপত্তা এবং পূর্ব সতর্কতার ভিত্তি ছাড়া কোনো অভিযান পরিচালিত হলে তা ব্যর্থ হতে পারে, যেমন একটি বড় ভবনের জন্য দরকার শক্তিশালী স্তম্ভ।’

Reneta

এতে বলা হয়, ‘যে কোনো অভিযানের স্তম্ভ হলো পূর্ব-সতর্কতা।’ এতে আরো বলা হয়, ‘একাকী নেকড়ে’কে স্থানীয় জনগণের সাথে মিশতে হবে এবং এমন বেশ ধারণ করতে হবে যাতে দেখে ‘মুসলিম মনে না হয়’।

নিরাপদে হামলা চালানোর জন্য দাঁড়ি কাটা (শেভ করা), পশ্চিমা পোশাক পরা এবং ঘনঘন মসজিদের যেতে নিষেধ করা হয়েছে। সমর্থকদের হলুদ শার্ট, কালো প্যান্ট পরার পরামর্শ দেয়ার পাশাপাশি পুস্তিকাটিতে কোনো ধরনের পারফিউম ব্যবহার করা যাবে তারও পরামর্শ দেয়া হয়েছে।

‘ভ্রমণের সময় পারফিউম ব্যবহার করতে চাইলে মুসলিমরা যে তৈলাক্ত এবং নন-অ্যালকোহলিক পারফিউম ব্যবহার করে তা এড়িয়ে চলুন। প্রত্যেকে যে রকম জেনেরিক অ্যালকোহলিক পারফিউম ব্যবহার করে আপনিও তাই করুন এবং আপনি যদি পুরুষ হন তবে পুরুষের পারফিউম লাগান।’

এতে আরো উপদেশ দিয়ে বলা হয়েছে, নামাজের জায়নামাজ ত্যাগ করার পর কিছু নগদ অর্থ গ্রহণ করুন এবং আপনার কাছে যে জাল কাগজপত্র আছে তার মধ্যে সবগুলোতে একই নাম আছে তা নিশ্চিত করুন।

উপদেশ পুস্তিকায় আরো বলা হয়, ‘এরই মধ্যে আমাদের অনেক ভাই ধরা পড়েছে। তাই যতোটা পারেন আপনি আপনার সকল কাগজপত্র একই নামে বহন করার চেষ্টা করুন। আর আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বেশি সতর্ক হোন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT