চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুরোধ করছি, আমার স্টেটমেন্ট দেয়া পর্যন্ত অপেক্ষা করুন: বাপ্পা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২১, মে ২০১৮
বিনোদন
A A

২০০৮ সালে ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর সঙ্গে যৌথ জীবন শুরু করেন ‘দিন বাড়ি যায়’ খ্যাত দলছুট ব্যান্ডের প্রভাবশালী সংগীত শিল্পী বাপ্পা মজুমদার। প্রেম, ভালো লাগা, ভালোবাসা থেকে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজন। সুখের সংসারই ছিলো তাদের। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, হঠাৎ সুখের সংসারে নাকি বিচ্ছেদের সুর! এমন গুঞ্জনের মুখোমুখি হয়ে যথেষ্ট বিব্রত বাপ্পা মজুমদার।

দেশের সংবাদ মাধ্যমগুলোতে চাঁদনী-বাপ্পার বিচ্ছেদ যেনো ‘তাজা খবর’! অনেকের মনে সন্দেহ দানা বেধেছে, তবে কি সত্যিই এক ছাদের তলায় থাকছেন না চাঁদনী ও বাপ্পা? তারা কি এখন আলাদা থাকছেন? নাকি সাময়িক মান-অভিমান?

এসব প্রশ্ন উঠা খুবই যৌক্তিক বলে মনে করছেন অনেকে। কারণ, ফেসবুকে বেশকিছুদিন ধরেই আগের মতো একসঙ্গে কোনো ছবি দিচ্ছেন না বাপ্পা কিংবা চাঁদনী। শুধু তাই নয়, ফেসবুকে রিলেশন স্ট্যাটাসটাও পাল্টে নিয়েছেন দুজন। সরিয়ে ফেলছেন একে অন্যের ছবি। আর এসব থেকেই মিডিয়ায় তাদের বিচ্ছেদ নিয়ে আরো মুখরোচক গল্প তৈরি হচ্ছে। ছড়িয়ে যাচ্ছে চারদিকে। আর এসবে যথেষ্ঠ বিব্রত বাপ্পা। সমস্ত বিষয় নিয়ে তিনি কথা বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

‘সকাল থেকেই প্রচুর ফোন পাচ্ছি। এবং সবাইকে একটা কথায় বলে যাচ্ছি, যে খবর চারদিকে ছড়াচ্ছে এটা নিয়ে নিশ্চয় আমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে। এবং আমার স্টেটমেন্ট না দেয়া পর্যন্ত দয়া করে অপেক্ষা করুন।’ চাঁদনীর সঙ্গে বিচ্ছেদ ও তানিয়া হোসেনের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে এভাবেই চ্যানেল আই অনলাইনকে বলছিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

বিভিন্ন সংবাদ পত্রে বিভ্রান্তিমূলক কথাও বলা হচ্ছে জানিয়ে এই সংগীত শিল্পী বলেন: কোনো কিছু লেখার আগে প্লিজ আপনারা আমার স্টেটমেন্ট দেয়া পর্যন্ত অপেক্ষা করুন। কয়েকটা সংবাদে বেশ আজে বাজে কথাও দেখলাম লেখা হয়েছে। এগুলো খুবই বিব্রতকর। উভয় পক্ষের জন্যই এটা খুব বিব্রতকর, অসম্মানজনক। সম্পর্ক ভাঙা-গড়া নিয়ে যাই হোক না কেনো, আমিতো চাই না এই ইস্যু নিয়ে কোনো একটি পক্ষ ছোট হোক। সে কারণে আমার স্টেটমেন্ট পর্যন্ত একটু ধৈর্য্য ধরতে হবে।

২০০৮ সালে চাঁদনীকে বিয়ে করেন বাপ্পা মজুমদার

কেউ যেনো নিজেরা স্টেটমেন্ট দিয়ে কারো ক্যারিয়ারকে হেয় না করেন সেই আহ্বান জানিয়ে বাপ্পা মজুমদার আরো বলেন: মাঝখানে দেখলাম একটা সংবাদে লেখা হয়েছে, ঘরে প্রতিদিনই নাকি চাঁদনী আর আমার মারামারি হতো…ইত্যাদি ইত্যাদি আজেবাজে কিছু লেখা হয়েছে। এগুলো পড়ে আমি রীতিমত শকড্। তারজন্যই আমি সবাইকে আমার বক্তব্য দেয়া পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করছি। নিজেরা যেনো নিজেদের মতো কেউ স্টেটমেন্ট দিয়ে মনগড়া কিছু না লেখেন।

সমস্ত গুঞ্জন নিয়ে মঙ্গলবার ফেসবুকে স্টেটমেন্ট দিবেন জানিয়ে তিনি আরো বলেন: যেসব বিষয়ে প্রশ্ন উঠেছে এসব বিষয়ে আমি আগামিকাল (মঙ্গলবার) আমার ফেসবুকে লিখিত আকারে স্টেটমেন্ট দিবো।

এখন তারকা এই শিল্পীর স্টেটমেন্ট দেয়া পর্যন্ত অপেক্ষা। তারপরেই জানা যাবে প্রকৃত সত্য। সত্যি কি চাঁদনীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে? আর ডিভোর্স হয়ে গেলে এখন কি তবে তানিয়ার সাথে যৌথ জীবন শুরু করবেন দলছুট বাপ্পা?

ছবি: সংগৃহিত

ট্যাগ: চাঁদনীতানিয়া হোসেনদলছুটবাপ্পা মজুমদারলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

গ্রাহকদের সঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহীর সরাসরি আলাপ

পরবর্তী

রোহিঙ্গা নারী ও শিশুদের আনন্দের উপলক্ষ প্রিয়াঙ্কা চোপড়া

পরবর্তী
প্রিয়াঙ্কা চোপড়া

রোহিঙ্গা নারী ও শিশুদের আনন্দের উপলক্ষ প্রিয়াঙ্কা চোপড়া

যে কারণে শেরপুর জেলা আওয়ামী লীগে দ্বন্দ্ব

সর্বশেষ

ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT