চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমতির ১৩ বছর পর আপিল শুনানি

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৯:৩৫ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

অনুমতি পাওয়ার ১৩ বছর পরে শুরু হয়েছে পরোয়ানা ছাড়া ৫৪ ধারায় কাউকে গ্রেফতার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা নিয়ে আপিলের শুনানি।

তবে সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও ওই দুটি বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে পারেনি রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগ নতুন সময় দিয়ে শুনানি দিন ঠিক করেন আগামী ১১ মে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃতাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

১৯৯৮ সালে ডিবি পুলিশ সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতার করে এবং পরে পুলিশ হেফাজতে মারা যায় রুবেল। এই ঘটনায় কয়েকটি মানবাধিকার সংগঠন রিট করলে ২০০৩ সালে রায় দেন হাইকোর্ট। এতে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।

সংশোধনের আগে কয়েক দফা নির্দেশনা মেনে চলার কথা বলা হয়। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে, আপিল করার অনুমতি দেওয়া হয় ২০০৪ সালে।

রিটকারীর আইনজীবী ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন,এক যুগ আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও ১৬৭ ধারা সংশোধনে হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ের নির্দেশনা এখনো বহাল রয়েছে। কিন্তু সরকার ওই রায় বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। যদি রায় বাস্তবায়ন করা হতো তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটত না।

Reneta

রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা শুনানিতে অংশ নেন। 

প্রথম দিনের শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে আগামী ১১ মে পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়।

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে আপিল বিভাগকে কি জানিয়েছেন সে সম্পর্কে এটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগ ১২ দফায় যে নির্দেশনা রয়েছে তা কতটা প্রতিপালন হয়েছে সে ব্যাপারে জানতে চেয়েছেন। ১১ তারিখেই আমি এ ব্যাপারে আদালতকে অবহিত করতে পারবো। এর মধ্যে আমাকে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে। তারা কেন এই বিষয়গুলি বাস্তবায়ন করতে পারলো না সেটা জানতে হবে।

তবে এটর্নি জেনারেল বলেছেন, হাইকোর্টের নির্দেশনা বর্তমান অবস্থায় পালন করা সম্ভব কিনা তাও দেখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪ ধারারিমান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরি পেলেন সাতক্ষীরার শারমীন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত অভিবাসন ফি কমাতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই ৩০, ২০২৬

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT