চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুবাদ সাহিত্যে পুরস্কার পেলেন আলম খোরশেদ ও রওশন জামিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২১
শিল্প সাহিত্য
A A

বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন অনুবাদ সাহিত্যে পুরস্কারের উদ্যোগ নিয়েছে। চলতি বছর থেকে সম্মাননা ও পুরস্কার দেয়া হবে দুটি বিভাগে। প্রথম বর্ষে আজীবন সম্মাননার জন্য আলম খোরশেদ ও বর্ষসেরা অনূদিত বইয়ের জন্য মনোনীত হয়েছেন রওশন জামিল।

‘অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২১’ ঘোষণা করা হয়েছে শুক্রবার। এবার ‘আজীবন সম্মাননা’ বিভাগে পুরস্কার পাচ্ছেন খ্যাতিমান অনুবাদক আলম খোরশেদ। রওশন জামিল পুরস্কার পাচ্ছেন ‘বর্ষসেরা অনূদিত বই’ বিভাগে তার অনূদিত আলেক্সান্ডার দ্যুমার উপন্যাস ‘কালো টিউলিপ’র জন্য।

আসছে ৩০শে নভেম্বর, মঙ্গলবার, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত অনুবাদকদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের আহ্বায়ক অনুবাদক আনিসুজ জামান। প্রধান আলোচক থাকবেন কথাসাহিত্যিক, কবি ও অনুবাদক মাসরুর আরেফিন, প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

অনুবাদ সাহিত্য পত্রিকা ‘যুক্তস্বর’র মোড়ক উন্মোচন করা হবে অনুষ্ঠানে। চর্যাপদের গান পরিবেশন করবে ভাবনগর ফাউন্ডেশন।

আলম খোরশেদ সম্পাদনা, অনুবাদ ও মৌলিক রচনা মিলিয়ে এপর্যন্ত কুড়িটিরও অধিক গ্রন্থ রচনা করেছেন। উল্লেখযোগ্য সাহিত্যকীর্তির মধ্যে রয়েছে ভার্জিনিয়া উল্ফের অমর গ্রন্থ A Room of One’s Own-এর অনুবাদ নিজের একটি কামরা, নোবেলজয়ী কবি ভিস্লাভা শিম্বর্স্কার ত্রিশটি কবিতার অনুবাদ, বাংলাদেশের নারীবাদী গল্প-সংকলন কাটা জিহ্বার কথা, মূল স্প্যানিশ ভাষা থেকে অনূদিত বোর্হেস ও ভিক্তোরিয়া ওকাম্পোর আলাপচারিতা, ন্‌গুগি ওয়া থিয়োঙ্গ’র নাট্যানুবাদ গির্জাবিয়ে, হেনরি মিলারের সর্বশেষ আত্মজৈবনিক রচনা Reflections-এর অনুবাদ ভাবনাগুচ্ছ, সালমান রুশদি রচিত নিকারাগুয়ার ভ্রমণ আখ্যান The Jaguar Smile-এর অনুবাদ, জাদুবাস্তবতার গাথা: লাতিন আমেরিকার গল্প, বোর্হেস-নাগিব-চিনুয়া-মার্কেস ও অন্যান্যের গল্প ইত্যাদি।

Reneta

রওশন জামিল দীর্ঘদিন থেকে অনুবাদ করছেন। সেবা প্রকাশনী থেকে বেরিয়েছে তার অসংখ্য অনুবাদগ্রন্থ। নিউইয়র্ক সিটি শিক্ষা দপ্তরের অনুবাদ বিভাগে কাজ করেছেন। উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থের মধ্যে আছে- আর্নেস্ট হেমিংওয়ের দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, যুদ্ধের মেয়েরা ও অন্যান্য গল্প। জনপ্রিয় ওয়েস্টার্ন সিরিজ ওসমান পরিবারের কল্পকাহিনী। দি ব্ল্যাক টিউলিপ আলেকজান্ডার দ্যুমার শেষ ঐতিহাসিক উপন্যাস, যেটি তিনি আধুনিক গদ্যে বিশ্বস্ত অনুবাদ করেছেন।

বাংলাদেশের অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করার লক্ষ্যে বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন যাত্রা শুরু করেছে। দুটি কাজের মধ্য দিয়ে ফাউন্ডেশনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে: অনুবাদ পুরস্কার প্রবর্তন ও প্রদান এবং ‘যুক্তস্বর’ নামে অনুবাদ সাহিত্য পত্রিকা প্রকাশ।

প্রতি বছর প্রকাশিত অনূদিত থেকে একটি বইকে বর্ষসেরা অনূদিত গ্রন্থ হিসেবে পুরস্কৃত করা হবে। এর অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা। পাশাপাশি একজন অনুবাদককে দেশের অনুবাদ-সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে। যার অর্থমূল্য এক লক্ষ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলম খোরশেদরওশন জামিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT