চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপ্রবেশকারীদের ঠেকাতে এফডিসির এমডির ‘অ্যাকশন!’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:৩৪ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
এফডিসির গেটের সামনে এমডিকে আজ এমন ভূমিকায় দেখা যায়

এফডিসির গেটের সামনে এমডিকে আজ এমন ভূমিকায় দেখা যায়

দীর্ঘদিনের অভিযোগ, সিনেমার সাথে সংশ্লিষ্টতা নেই, এমন অনেকেই এফডিসিতে ঘোরাঘুরি করেন। টাকার বিনিময়ে তাদেরকে গেট দিয়ে ঢুকতে সহযোগিতা করেন এফডিসির এক শ্রেণীর কর্মচারী। আজ বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষকে এফডিসির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে কথা বলে জানা যায়, অনুপ্রবেশকারীদের ঠেকাতে তিনি নিজেই অ্যাকশনে নেমেছেন।

বিকালে এফডিসির গেটে গিয়ে দেখা যায়, প্রবেশকারীদের প্রত্যেককে চেক করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এ সময় পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কাজটি গেটের সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ। তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, আনসারের সদস্য ও এফডিসির নিজস্ব নিরাপত্তা কর্মীরা। প্রায় ঘণ্টাব্যাপি এ কাজ করেন তারা।

তপন কুমার ঘোষ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার কাছে অভিযোগ আছে প্রতিদিন বাইরের অনেক মানুষ ভেতরে ঘোরাঘুরি করে। কড়া নির্দেশ দেওয়ার পরও কীভাবে তারা ভেতরে ঢুকছে, সেটা নিয়ে আমি ভাবনায় ছিলাম। এ জন্য আজ ভাবলাম অবস্থাটা দেখে আসি।’

তিনি আরও বলেন,  ‘গেটে এসে দেখলাম এফডিসির ভেতরে অবস্থান করা পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পরিচয় দিয়ে তারা ভেতরে ঢুকে। মাঝে মাঝে নিরাপত্তাকর্মীরা বাঁধা দিলে তাদেরকে উপরমহলের ভয় দেখিয়ে ভেতরে ঢুকে যায়। এ জন্য আজ আমি এই অনুপ্রবেশকারীদের ঠেকাতে এখানে এসেছি। নিরাপত্তাকর্মীদের বলে দিয়েছি, এরপর পরিচয়পত্র না থাকলে এফডিসিতে কাউকে ঢুকতে দেওয়া হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএফডিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT