চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপস্থিত পোশাক শ্রমিকেরা পাবেন ৬৫% বেতন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ০৪, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
garments workers

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে যেসব পোশাক শ্রমিক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বা কাজে যোগে দিতে পারেননি, তারা ৬৫ শতাংশ বেতন পাবেন। আর যারা কাজে যোগ দিয়েছেন তারা শতভাগ বেতনই পাবেন।

তবে এপ্রিল মাসের বেতন পাবেন ৬০ শতাংশ। বাকি ৫ শতাংশ মে মাসের বেতনের সাথে সমন্বয় করা হবে।

সোমবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাক শিল্প নিয়ে কারখানা মালিক, শ্রমিক এবং শ্রম মন্ত্রনালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি রুবানা হক, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, শ্রমিক নেতা শাহজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান প্রমুখ।

করোনাভাইরাসের কারণে সরকারি সাধারণ ছুটি এবং লকডাউনেও পোশাক শ্রমিকরা কাজ করছেন। তবে অনেক শ্রমিক গ্রামে রয়েছেন। গণপরিবহন বন্ধ থাকায় তারা কারখানায় যোগ দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে কারাখানা মালিকেরা বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তাদের পক্ষে রুবানা হক ও সেলিম ওসমান বলেন, জরুরি ক্রয়াদেশ এবং করোনা স্বাস্থ্য সুরক্ষায় তৈরিতে সীমিত শ্রমিক দিয়েই কারখানা চালু রাখতেই হচ্ছে।

Reneta

মালিকদের যুক্তি শ্রম মন্ত্রণালয়ে দেয়া আগের সিদ্ধান্ত অনুযায়ী অনুপস্থিত শ্রমিকরা পাবেন বেতনের ৬০ শতাংশ, আর উপস্থিতরা পাবেন শতভাগ। যদিও কর্মস্থেল উপস্থিত এবং অনুপস্থিত শ্রমিকের বেতন হার নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল।

তবে শ্রমিক প্রতিনিধি বলেন, সাধারণ ছুটিতে সরকারি এবং অন্য খাতের কর্মচারীরা শতভাগ বেতনই পাবেন, তাই পোশাক শ্রমিকদেরও শতভাগ বেতন দিতে হবে।

বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মোর্শেদী বলেন, দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, পোশাক খাতের বর্তমানে অবস্থা বিবেচনায় অনুপস্থিত শ্রমিকেরা ৬৫ শতাংশ এবং উপস্থিত শ্রমিকরা শতভাগ বেতন পাবেন।

পরে ৬৫ শতাংশ বেতন দেয়ার এই সিদ্ধান্ত মেনে নিতে মালিক এবং শ্রমিক পক্ষকে নির্দেশ দেম শ্রম প্রতি মন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

মে মাসের বেতন হার এবং ঈদ বোনাস নিয়ে ১০ এপ্রিল আরেকটি বৈঠক হবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পোশাক শ্রমিকবিজিএমইএশ্রম মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT