বিনোদন

অনুদান পাচ্ছে আরবের ১৪টি চলচ্চিত্র

১৪টি চলচ্চিত্রকে ১০ মিলিয়ন ডলার অনুদান দেবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল

দুই পুরুষের কথোপকথন, ঐতিহাসিক পরিবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পুরুষের কথোপকথন, ঐতিহাসিক পরিবেশের দৃশ্য, সম্ভবত সিনেমার সেট বা ঐতিহাসিক স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের ডিসেম্বরে বসতে যাচ্ছে সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আসর। এই ফিল্ম ফেস্টিভ্যালের ২০২০-২০২১ ফান্ডিং প্রোগ্রামের আওতায় ১৪টি ফিচার ছবির জন্য অনুদান দেয়ার ঘোষণা দেয়া হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবের আসরে।

চৌদ্দ জন আরব নির্মাতা প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশনের জন্য অর্থ পাবেন রেড সি ফান্ডের তরফ থেকে। মোট ১০ মিলিয়ন ডলার অনুদান দেয়া হবে ১৪টি ছবির জন্য।

আরবের নির্মাতাদের মেধা প্রকাশের সুযোগ করে দেয়াই এই অনুদান প্রদানের উদ্দেশ্য বলে জানানো হয়েছে আয়োজকদের তরফ থেকে।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টার, লাল আলোতে একজন নারী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর এডওয়ার্ড ওয়াইন্ট্রপ বলেছেন, ‘আরব সিনেমা পুরো বিশ্বের দর্শকদের মৌলিক গল্প এবং নিজস্ব সংস্কৃতির মাধ্যমে মুগ্ধ করবে।’

নির্বাচিত ১৪টি ছবির মধ্যে আছে প্যালেস্টাইন, জর্ডান, মিশর, সৌদি আরব, লেবানন, কাতার, ইরাক, আলজেরিয়া, তিউনিশিয়া এবং মরক্কোর ফিচার ছবি। -হলিউড রিপোর্টার

বিষয়:ভেনিস চলচ্চিত্র উৎসব রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…