চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুদানের ছবিতে শুভ-পূজাকে চান ইস্পাহানি আরিফ জাহান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ৩০, জুন ২০২০
বিনোদন
A A

বাণিজ্যিক ধারার ছবি নির্মাণে যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহানের নামডাক বেশ। এ নির্মাতাদ্বয়ের একে একে ২১ ছবি মুক্তি পেয়েছে। বেশিরভাগ ছবিই আলোচিত। নতুন খবর হচ্ছে, ২০১৯-২০ অর্থ বছরে এ যুগল নির্মাতা ছবি নির্মাণের জন্য প্রথমবার সরকারি অনুদানে পেয়েছেন।

কথাসাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে ছবি নির্মাণের জন্য সাধারণ শাখায় ৫৫ লাখ টাকা অনুদান পাচ্ছেন ইস্পাহানি আরিফ জাহান।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা ইস্পাহানি বলেন, ‘হৃদিতা’ ছবির জন্য শিল্পীর সম্ভাব্য তালিকায় রেখেছি আরিফিন শুভ ও পূজা চেরীকে। এছাড়া গত বছর ছবি নির্মাণের লেখক আনিসুল হক সাহেবের সম্মতি পেয়েছি।

তবে শিল্পীদের বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও শুভ-পূজাকে জুটি বানিয়ে ‘হৃদিতা’ নির্মাণ করতে চান ইস্পাহানি আরিফ জাহান। বলেন, অনুদান আবেদনে শুভ-পূজাকে রেখেছি। তাদের সঙ্গে ছবি নিয়ে এখনও আলাপ হয়নি। তবে ইচ্ছে আছে নেয়ার। এর মধ্যে আরও অনেক শিল্পীর নাম আসবে। আগামি দুমাসের মধ্যেই শুটিং শুরু করবো।

নির্মাতা ইস্পাহানি বলেন, আনিসুল হক সাহেবের অনেক গল্প পড়েছি। ‘হৃদিতা’ পড়ে মনে হয় এ গল্পে উপযুক্ত ছবি বানানো সম্ভব। যে আয়োজনে ছবি বানাতে চাই তাতে ৫৫ লাখ টাকায় শেষ করা সম্ভব নয়। এর আগে ২১ টি ছবি বাণিজ্যিক ধারার ছবি বানিয়েছি। সবগুলোর বাজেট ৯০ লাখ থেকে কোটির উপর। হৃদিতার জন্য আরও টাকা ম্যানেজ করেই কাজ করতে হবে।

১৯৯৪ সালে ‘বিদ্রোহী বধূ’ নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন ইস্পাহানি আরিফ জাহান। এরপর লাট সাহেবের মেয়ে, শত্রু ধ্বংস, আমাদের সন্তান, আসলাম ভাইসহ একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। পরিচালনায় পাশাপাশি প্রযোজনাও করেছেন তারা। তাদের মুক্তিপ্রাপ্ত শেষ দুটি ছবি গুণ্ডা দ্য টেররিস্ট (২০১৫), নায়ক (২০১৮)।

Reneta

নির্মাতা ইস্পাহানি বলেন, গত কয়েক বছরে ছবি নির্মাণে যা বুঝেছি মানুষের রুচির পরিবর্তন হয়েছে। এখন আগের সেই ফরমেটে ছবি বানালে, গল্প তৈরি করলে ছবি চলবে না। তাই নতুন ভাবনা নিয়ে গল্প প্রাধান্য দিয়ে ছবি বানাতে চাই। ‘হৃদিতা’ মাধ্যমে নতুন করে এখনকার দর্শকদের কথা মাথায় নিয়েই ছবি তৈরি করতে চাই। শিল্পী চূড়ান্ত করে আগামী দুমাসের মধ্যেই শুটিং শুরু করতে চাই।

‘হৃদিতা’ প্রসঙ্গে পূজা চেরী চ্যানেল আই অনলাইনকে বলেন, ক্যারিয়ারের শুরু থেকে দর্শক আমাকে ভালো গল্পের ছবিতে দেখেছে। তাই যে কোনো ছবি করার আগে গল্প ভালোভাবে জেনে নেই। আমার সঙ্গে এ ছবি করার ব্যাপারে এখনও কোনো কথা হয়নি। যদি আমাকে উনি নিতে চান, তাহলে গল্প জানবো বুঝবো তারপর কাজ নিয়ে কথা বলবো

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হকইস্পাহানি আরিফ জাহানপূজা চেরীলিড বিনোদনশুভসরকারি অনুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT