চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিল কাপুর নয়, চটেছেন সোনম!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

বলিউডের আলোচিত ছবিগুলোর একটি ‘মিস্টার ইন্ডিয়া’। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ছবিটি নাকি আবারও রিমেক হচ্ছে! অথচ সে খবর জানেন না ছবির পরিচালক শেখর কাপুর ও অভিনেতা অনিল কাপুর!

ছবি রিমেকের খবরে স্বভাবতই প্রতিক্রিয়া দেখানোর কথা তাদের। তবে শেখর কিংবা অনিল কাপুর নয়, ‘মিস্টার ইন্ডিয়া’ রিমেকের খবরে বেজায় চটেছেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর।

দাপুটে নির্মাতা আলি আব্বাস জাফর সম্প্রতি ‘মিস্টার ইন্ডিয়া’র রিমেকের ঘোষণা দেয়ার পর নাকি বহুবার এ নিয়ে নাকি অনেকেই মন্তব্য জানতে চেয়েছেন সোনমের কাছে। যার জবাব তিনি দিলেন তার সোশাল মিডিয়ার হ্যান্ডলে।

বিষয়টি নিয়ে সোনম তার পোস্টে লিখেছেন, বহু মানুষ ‘মিস্টার ইন্ডিয়া’র রিমেক নিয়ে আমাকে প্রশ্ন করছেন। কিন্তু সত্যি কথা বলতে, আমার বাবা জানেনই না ছবিটার রিমেক হচ্ছে। আলি আব্বাস জাফর টুইট করার পর আমরা বিষয়টি জানতে পারি। বিষয়টা সত্যিই অপমানজনক ও হতাশার।

তিনি বলেন, যদি খবরটা সত্যি হয়, তাহলে কেউ একবার বাবা কিংবা শেখর কাকুকে (পরিচালক) জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না? যেখানে এই দু’জনই ছবিটা তৈরি করতে সব থেকে বেশি অবদান রেখেছিলেন।

গেল সপ্তাহে পরিচালক আলি আব্বাস জাফর টুইটারে লিখেছিলেন, ‘মিস্টার ইন্ডিয়া’র মতো কালজয়ী ছবির ট্রিলজি বানানোর জন্য জি স্টুডিয়োসের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।

Reneta

জানা গেছে, ছবির রিমেকের জন্য পূর্বপ্রস্তুতি সম্পন্ন করেছেন জাফর। শুধু তাই নয়, ইতোমধ্যে স্ক্রিপ্টের কাজও শেষ করে এনেছেন। শিগগির চলবে কাস্টিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল কাপুরআলি আব্বাস জাফরসোনম কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরভিন ‘দেয়াল’ ভেঙে নায়ক নাঈম

পরবর্তী

সুখস্মৃতি ভুলে ভারতকে ‘নতুন’ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে বাংলাদেশ

পরবর্তী

সুখস্মৃতি ভুলে ভারতকে ‘নতুন’ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে বাংলাদেশ

দারুণ শুরুর পর শেষ বিকেলে অস্বস্তিতে মাহমুদউল্লাহরা

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT