কিছুদিন আগে পায়ে বেশ চোট পেয়েছেন বলিউড তারকা অনিল কাপুর। এজন্য ডাক্তার তাকে কিছুদিনের জন্য বিশ্রামও দিয়েছিলেন। এবার আঘাত পাওয়া জায়গায় ‘পুল থেরাপি’ নিচ্ছেন অনিল কাপুর। অার সামাজিক যোগাযোগ মাধ্যমেও সে ছবি শেয়ার করে বসলেন তিনি।
শুধু থেরাপির জন্য নয়, সাঁতার কাটাকেও সমানভাবে উপভোগ করছেন অনিল। তাইতো শেয়ার করা ছবিতে লিখলেন, ‘সাঁতার কাটা শুধু শরীরের থেরাপি নয়, এটা আত্মারও প্রশান্তি বটে।’
ওই ছবিতে দেখা যায়, অনিল কাপুর পুলে প্রায় কাঁধ বরাবর পানিতে নেমে আছেন।
নিজের ৬০ বছর বয়সেও তারণ্যকে অনেকটাই ধরে রেখেছেন অনিল। ছবি নিয়ে তার ব্যস্ততার জানান দিয়ে যাচ্ছেন সবসময়-ই। সামনে ঐশ্বরিয়াকে নিয়ে কাজ করবেন ‘ফেনী খান’ ছবিতে। এছাড়া সেখানে থাকছেন রাজকুমার রাও।
টাইমস অব ইন্ডিয়া।







