চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশের ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের বিস্তার এড়াতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে দেশের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে মাঠের খেলা।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ড স্থগিত করা হয়েছিল তাৎক্ষণিকভাবে। এবার ক্লাব, আয়োজক কমিটির সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর হয়েছে বাকি সিদ্ধান্ত।

‘আপনারা জানেন যে পুরো পৃথিবীতেই যা হচ্ছে, সব জায়গাতেই খেলা বন্ধ। আমাদেরও ক্রিকেট বন্ধ হয়ে গেছে। আমরাও প্রথম রাউন্ডের পর ডিপিএল বন্ধ করেছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুদিন অপেক্ষা করি, অবস্থা বুঝি। এখন আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি।’

‘কিছু পরিস্থিতি বদলাচ্ছে। প্রথমে মনে হয়েছে খেলোয়াড়রাও খেলতে চাচ্ছে, ক্লাবও কিছু কিছু চাচ্ছে। কিন্তু এখন ভিন্নমতও আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটের সকল খেলা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমরা স্থগিত করছি। পরিস্থিতির যদি উন্নয়ন হয়, তাহলে আমরা খেলা চালু করব।’

বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের খেলা বন্ধ রাখতে। সেসময়ের পরও যে খেলা শুরু করা যাবে এমনটা মনে করছেন না নাজমুল হাসান। প্রতিদিনই দেশে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অবস্থা যা তাতে ১৫ এপ্রিলের আগে লিগ শুরুর সম্ভাবনা দেখছেন না তিনি।

‘নির্দিষ্ট সময় বলতে পারছি না। কারণ প্রতিদিন পরিস্থিতি বদল হচ্ছে। আমরা যদি জানতে পারতাম ৩১ মার্চের পর উন্নতি হবে, তাহলে ৩১ মার্চ বলতাম। তখন সব ঠিক হবে না আরও খারাপ হবে সেটা তো আমরা বলতে পারছি না।’

‘আমার মনে হয় না ১৫ এপ্রিলের আগে ডিপিএল শুরুর সম্ভাবনা আছে। বরং এটা বাড়তেও পারে। শুধু খেলোয়াড়দের না, প্রত্যেক মানুষের সতর্ক হওয়া উচিত এই করোনাভাইরাস নিয়ে। কাজেই এখন ক্রিকেট খেলার পরিস্থিতি না। যদিও অন্য খেলার চেয়ে কন্টাকলেস খেলা ক্রিকেট। যতবেশি দূরে থাকা দরকার, তার চেয়ে দূরে থাকে ফিল্ডাররা। তবু আমরা মনে করি এটা খেলার সময় না।’

ট্যাগ: করোনা ভাইরাসবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমানবন্দর থেকে ৭ জনকে কোয়ারেন্টাইনের জন্য হাসপাতালে প্রেরণ

পরবর্তী

করোনা সন্দেহে ভর্তি থাকা রোগী হাসপাতালের ছাদ থেকে আত্মহত্যা

পরবর্তী

করোনা সন্দেহে ভর্তি থাকা রোগী হাসপাতালের ছাদ থেকে আত্মহত্যা

ডাক্তারদের এপ্রোন, মাস্ক ও স্যানিটাইজার দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT