চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ অনলাইন কর্মীর দেশ: অক্সফোর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং রাশিয়ার মতো দেশকে পিছনে ফেলে বিশ্বের অনলাইন কর্মীর দ্বিতীয় বৃহত্তম উৎস এখন বাংলাদেশ। সারা বিশ্বের মোট অনলাইন শ্রমের ১৬ শতাংশের যোগানদাতা বাংলাদেশ। এই তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই চিত্র বেরিয়ে আসে। গবেষণা এবং শিক্ষায় বিশ্ববিদ্যালয়টির প্রখ্যাত অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউট (ওআইআই) এই গবেষণা পরিচালনা করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত ওই গবেষণার রেখা চিত্রে ভারতের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান, এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারত পৃথিবীর সব থেকে বড় অনলাইন কর্মীর দেশ। মোট অনলাইন কর্মীর ২৪ শতাংশের যোগান দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। এরপরেই ১৬ শতাংশ অনলাইন কর্মীর যোগানদাতা বাংলাদেশ। ১২ শতাংশ নিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় পাকিস্তানের অবস্থান চতুর্থ।

ইন্টারনেট ব্যবহারের প্রসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা বয়সের মানুষের আউটসোর্সিং কাজে অংশগ্রহণ বৃদ্ধি পায়। এই সংখ্যা এখন প্রতিদিনই বাড়ছে। বিভিন্ন ধরনের অনলাইন কাজের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা সব থেকে বেশি লেখা এবং অনুবাদের কাজ করছেন। ভারতীয় উপমহাদেশের মানুষ সফটওয়্যার উন্নয়ন এবং প্রযুক্তি বিষয় নিয়ে বেশি কাজ করছেন।

চারটি বৃহৎ অনলাইন প্লাটফর্ম ফাইভার, ফ্রিল্যান্সার, গুরু এবং পিপল পার আওয়ার, যারা ক্রেতা-বিক্রেতাদের সংযুক্ত করে দিচ্ছে, তাদের রিয়েল টাইম ডেটার উপর ভিত্তি করে এই রেখা চিত্রটি তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Reneta

চলতি বছরের ১-৬ জুলাই বিভিন্ন দেশের অনলাইন ভিত্তিক জনপ্রিয় পেশার তালিকার উপর ভিত্তি করে করা ওই গবেষণা নিয়ে প্রতিবেদন লেখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সহযোগী অধ্যাপক ভিলি লেহডোনভিরতা। অনলাইন প্লাটফর্মে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ধরনের পেশাকে গুরুত্ব দিয়ে থাকেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং প্রযুক্তির কাজের ক্ষেত্রকে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় উপমহাদেশ।

সফটওয়্যার ডেভেলপমেন্ট ও প্রযুক্তি, ক্রিয়েটিভ ও মাল্টিমিডিয়া এবং ক্রিটিক্যাল ও ডেটা এন্ট্রি সেক্টরে অবদান রাখার পাশাপাশি বিক্রয় এবং বাণিজ্যিক সহায়তার ক্ষেত্রে অনলাইন কর্মীর সংখ্যায় সব দেশের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়অনলাইন কর্মীআউটসোর্সিংফ্রিল্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে ছুঁলেন মেসি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT