চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে কেনাকাটায় নতুন মাত্রা যোগ করতে এলো জুপার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
লাইফস্টাইল
A A

অনলাইন মার্কেট বা ই- কমার্স মার্কেট এর ইন্ডাস্ট্রিতে পদার্পণ করলো নতুন প্রতিষ্ঠান জুপার। অনলাইন ব্যবসায় ছাড় আর ফ্রি অফার এর অসুস্থ প্রতিযোগিতার মাঝে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য, মান এবং নির্ভরতার প্রতিশ্রুতি নিয়েই জুপার তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।

গত ৭ই জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেলো জুপার এর। অনুষ্ঠানে কেক কেটে জুপার এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির এর বাণিজ্যিক মুখপাত্র বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। তিনি নিজে একজন চিত্রনায়ক হিসাবে এবং একজন কর্মব্যস্ত ব্যবসায়ী হিসাবে তার দৈনন্দিন জীবনে অনলাইন শপিং এর গুরুত্ব ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা ও উপসচিব আব্দুল হামিদ মিয়া, উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম, সোশ্যাল গুড কোম্পানি প্রিনিউরল্যাব এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক আরিফ নিজামি এবং আরো অনেকে।

২৪ ঘণ্টায় ডেলিভারি, ডেলিভারি টাইম প্রিবুকিং, আকর্ষণীয় দাম, নমনীয় ফেরত নীতি এবং এমন আরো অনেক সুবিধার কারণে খুব দ্রুত জুপার ব্যাপক সারা পাচ্ছে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর রায়হান শরীফ।

জুপার এর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মান সম্পন্ন পণ্য ন্যায্য মূল্যে দ্রুততম সময়ে হাতে পৌঁছে দেয়াই জুপার এর একমাত্র উদ্দেশ্য। তিনি আরও বলেন, সারা দেশে অনেক প্রতিভাবান গুণী কারিগর এবং শিল্পী আছেন যারা সুযোগের অভাবে ব্যবসা করতে পারছেন না। জুপার তাদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন তারা সরাসরি তাদের পণ্য বা শিল্পকর্ম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জুপার এর মাধ্যমে বিক্রয় করতে পারবে। জুপার এর ওয়েবসাইট প্লাটফর্ম এর লিংক।

ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য জুপার এর ব্যবসার প্রক্রিয়াতে প্রয়োজনীয় যে কোনো ধরণের পরিবর্তন বা পরিবর্ধন করার ব্যাপারে প্রতিশ্রুতি দেন জুপার এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক মনি।

Reneta

অনুষ্ঠানে জুপার থেকে পণ্য ক্রয় করেছেন এমন ২ জন ক্রেতা উপস্থিত ছিলেন। তারা বলেন পূর্বে অনলাইনে পণ্য ক্রয় করে তাদের নানা ধরণের খারাপ অভিজ্ঞতা হয়েছে কিন্তু জুপার এর পণ্যের মান এবং দ্রুত ডেলিভারি এর অভিজ্ঞতায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। জুপার তাদের এই অসাধারণ সেবা বজায় রাখবে এই আশাও তারা ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT