চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে আর কোনো গান প্রকাশ করবে না অ্যাডেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

স্কাইফল, সামওয়ান লাইক ইউ, রোলিং ইন দ্য ডিপ আর হালের হ্যালো’র মতো অ্যাডেলের জনপ্রিয় গানগুলো এতদিন অনলাইনে শোনা গেছে যখন ইচ্ছা তখন।

তবে অনলাইন-ভক্তদের হতাশ করে ভবিষ্যতে আর কোনো গান অনলাইনে অর্থাৎ মিউজিক স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রকাশ না করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ও গীতিকার অ্যাডেল ব্লু।

এ কারণেই বিক্রির রেকর্ড গড়া ২৫ অ্যালবামটি অ্যাপল মিউজিক বা স্পটিফাইয়ের মতো স্ট্রিমিং সার্ভিসে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রিটিশ সুন্দরী।

এমন সিদ্ধান্তের জন্য নিজে গর্বিত জানিয়ে অ্যাডেল ব্লু বলেছেন, অ্যালবামটি সেরকম হিট যদি নাও হয়; তবুও তিনি সিদ্ধান্ত বদলাতেন না।

গত নভেম্বরে অ্যাডেল ব্লু’র সর্বশেষ অ্যালবাম ২৫ রিলিজের এক সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যে আট লাখের বেশি কপি বিক্রি হওয়ার রেকর্ড গড়েছে। এখন পর্যন্ত অ্যালবামটির ২ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাডেল জানান, তিনি মিউজিক স্ট্রিমিং করেন না। গান শোনার জন্য অ্যালবাম কেনার পাশাপাশি ডাউনলোডও করে থাকেন ব্লু।

Reneta

মিউজিক স্ট্রিমিংকে ব্যবহারের পর ফেলে দেওয়ার মতো সেবা উল্লেখ করে মিউজিককে ইভেন্টের সঙ্গে তুলনা করেছেন ব্লু।

মিউজিক খাতের ভবিষ্যৎ স্ট্রিমিং হলেও এটাই এ শিল্পকে সবার কাছে পৌঁছে দেওয়ার একমাত্র পদ্ধতি নয় বলে মন্তব্য করেছেন এই গায়িকা ও গীতিকার।

২৭ বছর বয়সী এই ব্রিটিশ সুন্দরীর পুরো নাম অ্যাডেল লোরি ব্লু অ্যাডকিনস। মিউজিক স্ট্রিমিং পছন্দ না করলেও তার ১৯ ও ২১ নামের অ্যালবাম দুইটি স্ট্রিমিং করা যায়।

জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ে অ্যাডেলের ২৪ মিলিয়ন ভক্ত রয়েছে। নতুন অ্যালবামটি স্ট্রিমিং সেবায় না দিতে অ্যাডেল ব্লু’র নেওয়া সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে স্পটিফাই। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডেল
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT