চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য উচ্চতায় তামিম

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:০৭ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

 রান করলে প্রশংসা আর না করলেই সমালোচনা। বারবার সব ধরনের সমালোচনার জবাব দিতে হেসেছে তার ব্যাট। পাকিস্তানের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে ওপেনার তামিম ইকবাল এখন দেশের সর্বোচ্চ ওয়ানডে স্কোরার।

সাকিব আল হাসানের মতো ৬টি ওয়ানডে সেঞ্চুরির মালিকও তামিম। তামিম ইকবালের ক্যারিয়ারের শুরু থেকেই নামের সাথে যুক্ত দেশের সেরা ব্যাটসম্যানের তকমা।

প্রথমবারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে সময় নিয়েছিলেন ১৩ মাস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এসেছিলো প্রত্যাশিত সেঞ্চুরি।

Banglabid

তারপর আবারো নিজেকে হারিয়ে ফেলা। রান পাওয়া না পাওয়ার মাঝে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। তার ব্যাটে ভর করেই পাঁচ ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবুয়ের মাটিতে টাইগাদের দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়।

২০১০ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফর। সেবার প্রথম ওয়ানডেতেই জ্বলে উঠলো তামিমের ব্যাট। ১২০ বলে ১২৫ রানের ইনিংসটি ছিলো বাংলাদেশের টোটাল রানের অর্ধেকেরও বেশি। কিন্তু সেবার শেষ রক্ষা পায়নি টিম টাইগার্স।

চতুর্থ সেঞ্চুরির জন্য তামিমকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ তিন বছর। ইনজুরি আর বাজে সময় কাটিয়ে ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে হাম্বানটোটায় শেষ হয় অপেক্ষার।

Reneta

তারপর আবারো হঠাৎ করেই ফর্মহীনতা, ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা। কিন্তু রানের দেখা নেই। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলার পরও সমালোচনায় মুখর ছিলো সামাজিক মাধ্যমগুলো।

সবকিছুর জবাব দিলেন পাকিস্তানের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে।

এরপরই সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ভালো খেলার জন্যই মাঠে নামেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে তামিমের পারফরম্যান্সকেই এগিয়ে রাখনে ক্রীড়ামোদিরা। টানা দুই সেঞ্চুরিতে দেশের হয়ে সবচেয়ে বেশি ৪ হাজার ৩’শ ৭৩। ওয়ানডে রানের মালিক এখন তামিম ইকবাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামের নির্বাচনে প্রতিশ্রুতির ফুলঝুড়ি

পরবর্তী

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৪৬, আহত ৪ শতাধিক

পরবর্তী

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৪৬, আহত ৪ শতাধিক

সড়ক ছেড়ে প্রাইভেটকার উঠলো আইল্যান্ডে

সর্বশেষ

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT