চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত জলিলের পোশাক দেখে হতভম্ব বিদেশি ক্রেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

চিত্রনায়ক এবং ব্যবসায়ী অনন্ত জলিল যে বিদেশি ক্রেতাদের সঙ্গে দীর্ঘ পনের বছর ধরে ব্যবসা করে আসছেন, তারা এই প্রথম তাকে দেখে হতভম্ব হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। নিজের নতুন ধরণের পোশাকের কারণে তার ক্রেতারা হতভম্ব হয়েছে বলে তিনি জানান। নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য জানান।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেন, ‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি সুন্দর মুহূর্ত শেয়ার করবো।

ব্যবসায়িক কাজে আমাকে বিদেশি বায়ারদের সাথে অধিকাংশ সময়ই মিটিং করতে হয়। তারই ধারাবাহিকতায় আজ আমার ফ্যাক্টরিতে বিদেশী বায়ারদের সঙ্গে একটি মিটিং ছিল। যথারীতি আমি মিটিং এ উপস্থিত হই। কিন্তু যে বায়ারদের সঙ্গে আমি দীর্ঘ পনের বছর ধরে ব্যবসা করে আসছি, তারা এই প্রথম আমাকে দেখে হতভম্ব হয়ে গেল। কারণ একটাই, আমার পোশাক।

তারা আমার পোশাকের বেশ প্রশংসা করে বলেন, এই পোশাকেই তোমাকে বেশ ভালো লাগছে। সাথে জানতেও চেয়েছেন এই ড্রেসটা কেন পরেছি। তখন আমি তাদেরকে বুঝিয়ে বলি, যেহেতু আমি মুসলমান আর এটা আমাদের সুন্নতি ড্রেস। এ কথা শুনে বিদেশি বায়ারগন আমাকে আবারো এপ্রেসিয়েট করেন। তখন তারা বলে উঠেন, ওয়াও… যদি এটা ইসলামি ড্রেস হয়ে থাকে, তাহলে কেন বাংলাদেশের সকলে এ ড্রেস পরে না?

তাদের এ প্রশ্নের উত্তরে আমি বলি, বাংলাদেশে এ ড্রেস পরে না এমন নয়, হয়তো সবাই পরে না এটা সঠিক। কিন্তু যারা ইসলামী বিষয়ে পড়াশুনা করে, যখন নামাজ পড়তে যায় তখন ও ইসলামী ড্রেস পরেন, কেউ কেউ আবার শুক্রবারে জুমার নামাজ পড়তে ড্রেসটি পরে থাকে।

তাদেরকে এ বিষয় বলার পর আমার একটা আশার কথা বলি যে, এখন হয়তো অল্প সংখ্যক মানুষ আমার মতো এই ড্রেস পরেন, তবে একটা সময় আসবে যখন দেখবো বাংলাদেশের অধিকাংশ মানুষের গায়েই ইসলামী পোশাক। আর এ যাত্রার শুরুটাই করবে যুব সমাজ।’

অনন্ত জলিলের ফেসবুক পেজ থেকে নেওয়া।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT