চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক রেজাউল হত্যার আসামি শিবির নেতার মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৬
রাজনীতি
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি শিবির নেতা হাফিজুর রহমান বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মারা গেছেন।

গত মঙ্গলবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাবি’র লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও মহানগরীর ১৯নং ওয়ার্ড ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন।

কারাকর্তৃপক্ষ বলছেন, হাফিজ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ওই রোগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

হাফিজুরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

২৮ এপ্রিল হাফিজুর রহমানকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। পরে আদালত তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

ড. রেজাউল হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে সবার আগে হাফিজুর রহমানসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

Reneta

তবে গত ১৬ মে এই ঘটনায় আটক জেএমবির ৪ সদস্যের একজন মাসকাওয়াথ হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মাসকাওয়াথ দায় স্বীকারের পাশাপাশি শিক্ষক রেজাউল করিম হত্যার বিস্তারিত বিবরণ দেন।

কর্মস্থলে যাওয়ার পথে গত ২৩ এপ্রিল সকালে নিজ বাসার কাছে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী।

ওইদিন বিকেলে তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলাটি দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবি-শিক্ষক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT