চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যক্ষকে পুুকুরে ফেলে দেয়ার ঘটনায় আটক ২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ন ০৩, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদকে পুকুরে ফেলে লাঞ্ছিত করার ঘটনায় ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রাজশাহীর বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে প্রয়োজনীয় সংখ্যক ক্লাসে উপস্থিত না থাকা এবং মধ্যপর্ব পরীক্ষায় অংশ না নেয়ায় দু’জন শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপের সুযোগ না দেয়ায় শনিবার সকাল ১১টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে পুুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরীক্ষার ফরমপূরণের জন্য অধ্যক্ষের সাথে তদবির নিয়ে আসেন ছাত্রলীগ নেতারা। তাদের কথায় রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে পুকুর থেকে সাঁতরে কিনারে এলে আশপাশের কয়েক ব্যক্তি অধ্যক্ষকে উদ্ধার করেন।

অধ্যক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কম্পিউটার বিভাগের শেষ পর্বের ছাত্র সম্পাদক কামাল হোসেন সৌরভের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন অধ্যক্ষের সাথে তার কার্যালয়ে দেখা করে। এসময় তারা দু’জন শিক্ষার্থী যারা নিয়মিত ক্লাস করেনি এবং মধ্যপর্ব পরীক্ষায় অংশ নেয়নি, তাদের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেয়ার দাবি জানায়।

অধ্যক্ষ তাদের কথা শুনে বলেন, কারিগরী শিক্ষায় ৭৫ ভাগ ক্লাস না করলে এবং মধ্যপর্ব পরীক্ষায় অংশ না নিলে ফাইনাল পরীক্ষা দেয়ার সুযোগ নেই। অধ্যক্ষ তাদের কথায় রাজি না হয়ে বিষয়টি নিয়ে তাদের বিভাগীয় প্রধানদের সাথে কথা বলতে বলেন। অধ্যক্ষের কথা শুনে তারা অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে ক্যাম্পাসের দলীয় টেন্টে গিয়ে জড়ো হয়।

দুপুর দেড়টার দিকে অধ্যক্ষ জোহরের নামাজ শেষে মসজিদ থেকে তার নিজ কার্যালয়ে ফিরছিলেন। এসময় কামাল হোসেন সৌরভের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে পাশের পুকুরে ফেলে দেয়। অধ্যক্ষ সাঁতার কেটে কিনারে এলে আশপাশের কয়েকজন তাকে উদ্ধার করেন।

Reneta

এ ঘটনায় পলিটেকনিক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভকে প্রধান আসামি করে ৫০ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া সৌরভকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে, একই সাথে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যক্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজান মাসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT