চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা কলেজ, ইডেন, তিতুমীরসহ ২১ কলেজে নতুন অধ্যক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা কলেজ, ইডেন, সরকারি তিতুমীরসহ দেশের ২১টি গুরুত্বপূর্ণ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার ৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কলেজগুলোতে নতুন অধ্যক্ষ পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকরা এ প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছে ইডেন মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান হাবিবুর রহমান। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখপাধ্যায়। আর শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. মোহসিন কবীরকে ওএসডি করা হয়েছে। ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক ড. শামছুন নাহার। তিতুমীর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে একই কলেজের অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল ও উপাধ্যক্ষ পদে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান পদায়ন পেয়েছেন।

সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. মো. আমিনুল হককে ওএসডি করা হয়েছে। বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খানকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে। ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যাপক মো. আবুল বাসার ভূঞা। ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. শাহেদুল খবিরকে ফেনী সরকারি কলেজে বদলি করা হয়েছে। আর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বগুড়ার শাহ সুলতান কলেজের উপাধ্যক্ষ কে এম আমিনুল হক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যক্ষইডেনঢাকা কলেজতিতুমীর
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের সদস্য আটক

মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT