চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক হয়ে আশরাফুলের প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িত থাকার শাস্তি হিসেবে চার মৌসুম ঘরোয়া ক্রিকেটের বাইরে ছিলেন মোহাম্মদ আশরাফুল। চলতি মৌসুমে জাতীয় লিগ দিয়ে ফেরেন ঘরোয়া ক্রিকেটে। বিসিএলে জায়গা না হলেও ঢাকা প্রিমিয়ার লিগে ঠিকই দল পেয়েছেন। কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক করা হয়েছে তাকে। চার মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা আশরাফুল ব্যাট হাতে অবশ্য জ্বলে উঠতে পারেননি প্রথম ম্যাচে। মাত্র ৬ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ওপেনিংয়ে নামেন আশরাফুল। একটি চারের সাহায্যে ৬ বলে ৬ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হন এ ডানহাতি ব্যাটসম্যান। রুবেলের পেস তোপে ১৮৪ রানে গুটিয়ে গেছে কলাবাগান। রুবেল একাই নিয়েছেন ৬ উইকেট। ৮.২ ওভার বলে করে দেন ২১ রান। করেন দুটি মেডেন ওভার। দুটি উইকেট নিয়েছেন সৌম্য সরকারও।

টস হেরে ব্যাটিংয়ে নামা কলাবাগানের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান এসেছে তুষার ইমরানের ব্যাটে। জিম্বাবুইয়ান রিক্রুট হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে এসেছে ৩৮ রান।

দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটির হয়ে আফগান অলরাউন্ডার রহমত শাহ করেছেন সর্বোচ্চ ৭৮ রান। মেহেদী হাসান মিরাজ করেছেন ৫২।

আলাউদ্দিন বাবু ও মেহেদি হাসান নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম ও আবু হায়দার রনি।

এছাড়া ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২০৯ রান তুলেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজীর ঘূর্ণিতে ৪৮.২ ওভারে অলআউট হয় তারা। উত্তম সরকার ৮৮ ও নাসিরউদ্দিন ফারুক করেন ৪৪ রান।

Reneta

রাজ্জাক চারটি ও সোহাগ নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শাহদাত হোসেন রাজীব, ফজলে রহমান ও জিয়াউর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগমোহাম্মদ আশরাফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT