নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েসের পরিবর্তে দায়িত্ব নিয়েই খুলনা টাইগার্সের বিপক্ষে আলো কেড়েছেন ফাফ ডু প্লেসিস। অধিনায়কের শতকে ভর করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লে অফ নিশ্চিত করতে খুলনাকে তাড়া করতে হবে ১৮২ রান।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভিক্টোরিয়ান্স অধিনায়ক ডু প্লেসিস। আসরে প্রথম বারের মতো সুযোগ পাওয়া পারভেজ হোসাইন ইমন ৭ বলে ৭ করে ফিরলে ভিক্টোরিয়ান্সরা তাদের প্রথম উইকেট হারায়। মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩১ রানের ইনিংস।
তবে ম্যাচের আলো নিজের দিকে টেনে নিয়েছেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক। ৫৪ বলে শতক হাঁকিয়ে ১০১ রানে নাভিন উল হকের বলে কাটা পরেন প্রোটিয়া। শত রানের ইনিংস টিতে ছিল ৩ ছয় ও ১২ টি চারের মার।
শেষটায় মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ১১ বলে ২০ রানের পুঁজিতে ভর করে খুলনাকে ১৮৩ রানের টার্গেট ছুড়ে দেয় কুমিল্লা। কুমিল্লার সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৮২।
১ টি করে ভিক্টোরিয়ান্সদের উইকেট তুলেছেন ফরহাদ রেজা, মাহেদি হাসান ও নাভিন উল হক।








