চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কের অনবদ্য ইনিংসও বাঁচাতে পারল না লঙ্কানদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

দিল্লীর ফিরোজ শাহ কোটলায় টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরা আট উইকেটে করে ১৬১ রান। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৩ রান ও বাঁচাতে পারেনি দলকে।

১৭২ রানের বড় লক্ষ্যের জন্য শুরুতেই ধরাশায়ী হয় শ্রীলঙ্কা। প্রথম ওভারেই তিলকারত্নে দিলশানকে সাজঘরে পাঠান উইলি।

দ্বিতীয় ওভারে আবারো আঘাত আনে আরেক পেসার ক্রিস জর্দান।তিনি ফেরান চান্দিমালকে। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৫ রানের মাথায় আরো দুই উইকেটের পতন হয় লঙ্কানদের। শ্রীরিবর্ধনে ও থিরিমানে আউট হলে পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায় লঙ্কানদের।

তবে পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও চামারা কাপুগেদারার ৮০ রানের জুটি লঙ্কানদের জয়ের পথে নিয়ে আসে।

কাপুগেদারা প্লাঙ্কেটের বলে আউট হয়ে গেলেও হাল ছাড়েনি অধিনায়ক, সমান তালে ব্যাট চালিয়ে গেছেন তিনি। এর মাঝেই তুলে নেন অসাধারণ একটি ফিফটি।

শেষ ৩০ বলে লঙ্কানদের প্রয়োজন ছিল ৬১ রান। থিসারা পেরেরাকে নিয়ে ম্যাথুস গড়েন আরেকটি ৪২ রানের জুটি। পেরেরার আউটের পর সানাকাকে নিয়ে ব্যাট চালিয়ে যান ম্যাথুস।

Reneta

লঙ্কানদের জয়ের জন্য শেষ ১২ বলে দরকার ছিল ২২ রানের। ১৯তম ওভারে নয় রান আসলেও ওভারের শেষ বলে হেরাথকে ক্লিন বোল্ড করেন জর্দান।

শেষ ছয় বলে ১৫ থাকলেও সাত রানের বেশি তুলতে পারিনি লঙ্কানরা। অধিনায়ক ম্যাথুস শেষের তিনটি বল মোবাবেলা করলে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেনি দলকে। তবে নিজে খেলেছেন ৫৪ বলে তিনটি চার ও পাঁচটি ছয়ে ৭৩ রানের এক অনবদ্য ইনিংস।

ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস জর্দান চারটি ও ডেভিড উইলি দু’টি উইকেট নেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জো বাটলারের ৩৭ বলে আটটি চার ও দু’টি ছয়ে অনবদ্য ৬৬ রানের ইনিংস ইংলিশদের বড় স্কোর গড়তে সহায়তা করে।

এছাড়াও ওপেনার জ্যাসন রয় ৪২ রান করেন। শেষদিকে মরগানের ২২ রান দলকে চার উইকেটে ১৭১ রানের পুঁজি এনে দেয়।

ম্যাচ সেরা হন ইংলিশ ব্যাটসম্যান বাটলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT