চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্ব হারালেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সময়টা খুব ভালো যাচ্ছে না নেইমারের। ইনজুরির সঙ্গে মাঠের বাইরেও নানা বিতর্কে জেরবার পিএসজি তারকা। এরমধ্যেই আবার নতুন খবর, জাতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছেন ব্রাজিল সুপারস্টার। নেইমারের থেকে নিয়ে অধিনায়কত্বের আর্মব্যান্ড দেয়া হয়েছে অভিজ্ঞ দানি আলভেজকে।

বিবৃতি দিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ৫ জুন ঘরের মাঠে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকবে পিএসজিতে নেইমারের সতীর্থ ৩৬ বছরের দানি আলভেজের হাতে।

বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপে বিদায় নেয়ার পর থেকে ব্রাজিলের অধিনায়ক ছিলেন ২৭ বছরের নেইমার। বিশ্বকাপে হলুদ বাহিনীর অধিনায়কত্ব করেন রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো। ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপ খেলা হয়নি আলভেজের।

সিবিএফ’র বিবৃতিতে বলা হয়, অধিনায়ক পরিবর্তনের বিষয়টি নেইমারকে অবগত করেছেন কোচ টিটে। দুদিন আগেই এই খবর নেইমারের কানে পৌঁছানো হয়। একইদিন জাতীয় দলের অনুশীলনে যোগ দেয়ার জন্য প্যারিস থেকে রিও ডি জেনেরিওতে যান নেইমার।

ফেঞ্চ কাপের ফাইনালে সমর্থকদের গালিগালাজ ও চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পিএসজির হারের পর ম্যাচ অফিসিয়ালদের অপমান করে নিষিদ্ধ হওয়ার পর নেইমারকে নিয়ে এই সিদ্ধান্ত নিলেন ব্রাজিল কোচ।

গত সপ্তাহে টিটে অবশ্য বলেছিলেন, ওইসব আচরণের বিষয় নিয়ে দ্রুতই তিনি নেইমারের সঙ্গে কথা বলবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯নেইমারব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT