চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিকার আদায়ে শিক্ষার্থীদের সোচ্চার হতে বললেন ভিপি নুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু-অধিকার-নুর-গণরুম

নিজেদের অধিকার আদায়ের জন্য গণরুম-গেস্টরুমে নির্যাতন বন্ধে ও প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে শিক্ষার্থীদের সচেতন ও সোচ্চার হতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি নুরুল হক নুর।

বুধবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে গণরুম-গেস্টরুমে নির্যাতন নিপীড়ন বন্ধে ও প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে অনুষ্ঠিত ছাত্র-শিক্ষক উন্মুক্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় ছাত্রলীগের কড়া সমালোচনা করেন ডাকসু ভিপি। তিনি বলেন, ‘ছাত্রলীগের এক সময় গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, আমরা তা অস্বীকার করছি না। কিন্তু গত বিশ বছরের অবদান কী? কোনো অবদান নেই। বরং শিক্ষার্থীদের কাছে তারা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গত সাত বছরে ছাত্রলীগের হাতে ২৮২ জন শিক্ষার্থী নিপীড়নের শিকার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গত ১৫ মাসে ২২টি নিপীড়নের ঘটনা ঘটেছে। আবরারের হত্যাকাণ্ড আমাদের চোখ খুলে দিয়েছে।’

নুর বলেন, ‘ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা থাকা সত্ত্বেও তারা কেন আজ শিক্ষার্থীদের ত্রাসের কারণ হবে? কেন আজ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে হয়? যে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে, তারা কেন আজ নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ? শিক্ষার্থীদের ত্রাসের কারণ?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, সেই অভিযানে শুধু যুবলীগকে ধরলে হবে না, ছাত্রলীগের লাগামও টেনে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রলীগকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে ছাত্রলীগ প্রধানমন্ত্রীর ক্ষতির কারণ হবে বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।

Reneta

উন্মুক্ত এ আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক অংশ নেন।

শিক্ষকদের মধ্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তামজীমউদ্দীন খান, আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষকদের কর্মকাণ্ডের সমালোচনা করে তানজীমউদ্দীন খান বলেন, শিক্ষক সমাজও আজ ‘সহমত ভাই’ হয়ে গেছে। তারা সকল অন্যায় মেনে নিচ্ছে৷ সরকারের লেজুড়বৃত্তি করে বেড়াচ্ছে।

তিনি বলেন, ক্ষমতাসীন ছাত্রসংগঠনের সকল অন্যায় দেখেও না দেখার ভান করে থাকে হল প্রশাসন। তারও (শিক্ষক) ‘সহমত ভাই’ ভাইয়ের মতো আচরণ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুডাকসু ভিপি নুরুল হক নুরঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়-গণরুম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT