চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অদ্ভুত চরিত্রে মেহজাবীন, সঙ্গে খায়রুল বাশার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ৩০, জুন ২০২১
বিনোদন
A A

অভিজাত করপোরেট অফিসে চাকরি করেন চুমকি। মার্কেটিংয়ের কাজ। যদিও তার মাথায় মার্কেটিং নিয়ে ধ্যান-জ্ঞান কম। বিপরীতে অভিনয়ের প্রতি বেশি ঝোঁক!

নাটক-সিনেমায় অভিনয় নয়, চুমকি তার অভিনয় প্রতিভা কাজে লাগান কর্মক্ষেত্রে। যে কোনও কাজ অর্জনের জন্য চরম মিথ্যা গল্পের আশ্রয় নেন এবং সেটি কাজে না আসলে উচ্চস্বরে কান্না শুরু করে দেন! তার কান্নায় মন গলে না, এমন মানুষ পাওয়া যাবে না।

ঠিক এমনই এক অদ্ভুত চরিত্র নিয়ে এবারের ঈদে হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী। যিনি এর আগেও বৈচিত্র্যময় নানা চরিত্রে অভিনয় করে বহুবার প্রমাণ করেছেন নিজেকে। এবারের টেলিছবিটির নাম ‌‘চুমকি চলেছে…’।

ঈদ আয়োজনে বিশেষ এই টেলিফিল্মটি দর্শক দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়। এটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। নির্মাণ করেছেন মহিদুল মহিম।

এতে মেহজাবীন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাশার। যাকে নাটকে দেখানো হবে আমেরিকা প্রবাসী মেহজাবীনের প্রেমিক চরিত্রে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, অন্য যে কোনোবারের তুলনায় চ্যানেল আইয়ের এবারের ঈদ আয়োজন হবে আরো বেশি জমজমাট, এবং থাকবে তারকা নির্ভর সব অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় ঈদে দর্শক দেখতে পারবেন মেহজাবীন ও খায়রুল বাশার জুটির টেলিছবি ‘চুমকি চলেছে…’।

Reneta

নির্মাতা মহিম বলেন, ‘গল্পের ভিন্নতা আছে। মেহজাবীন আপুর চরিত্রটি দারুণ মজার ও চ্যালেঞ্জিং। ঈদ আয়োজনে ‘চুমকি চলেছে…’ দর্শকদের মনে আলাদা জায়গা করবে বলে আমার ধারণা।’

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ে প্রচারের পর টেলিছবিটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদঈদ ২০২১খায়রুল বাশারচ্যানেল আইটেলিছবিনাটকলিড বিনোদনসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উপদেষ্টা হিসেবে নিজেকে ৭০ প্লাস মার্কস দিয়ে যাবো: অর্থ উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT