চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অদ্ভুত চরিত্রে মেহজাবীন, সঙ্গে খায়রুল বাশার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ৩০, জুন ২০২১
বিনোদন
A A
মেহজাবীন ও খায়রুল বাশার outdoor সাক্ষাৎকারে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিজাত করপোরেট অফিসে চাকরি করেন চুমকি। মার্কেটিংয়ের কাজ। যদিও তার মাথায় মার্কেটিং নিয়ে ধ্যান-জ্ঞান কম। বিপরীতে অভিনয়ের প্রতি বেশি ঝোঁক!

নাটক-সিনেমায় অভিনয় নয়, চুমকি তার অভিনয় প্রতিভা কাজে লাগান কর্মক্ষেত্রে। যে কোনও কাজ অর্জনের জন্য চরম মিথ্যা গল্পের আশ্রয় নেন এবং সেটি কাজে না আসলে উচ্চস্বরে কান্না শুরু করে দেন! তার কান্নায় মন গলে না, এমন মানুষ পাওয়া যাবে না।

ঠিক এমনই এক অদ্ভুত চরিত্র নিয়ে এবারের ঈদে হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী। যিনি এর আগেও বৈচিত্র্যময় নানা চরিত্রে অভিনয় করে বহুবার প্রমাণ করেছেন নিজেকে। এবারের টেলিছবিটির নাম ‌‘চুমকি চলেছে…’।

ঈদ আয়োজনে বিশেষ এই টেলিফিল্মটি দর্শক দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়। এটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। নির্মাণ করেছেন মহিদুল মহিম।

এতে মেহজাবীন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাশার। যাকে নাটকে দেখানো হবে আমেরিকা প্রবাসী মেহজাবীনের প্রেমিক চরিত্রে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, অন্য যে কোনোবারের তুলনায় চ্যানেল আইয়ের এবারের ঈদ আয়োজন হবে আরো বেশি জমজমাট, এবং থাকবে তারকা নির্ভর সব অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় ঈদে দর্শক দেখতে পারবেন মেহজাবীন ও খায়রুল বাশার জুটির টেলিছবি ‘চুমকি চলেছে…’।

মেহজাবীন ও খায়রুল বাশার অভিনীত নাটকের দৃশ্য, চরিত্রের মধ্যে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা মহিম বলেন, ‘গল্পের ভিন্নতা আছে। মেহজাবীন আপুর চরিত্রটি দারুণ মজার ও চ্যালেঞ্জিং। ঈদ আয়োজনে ‘চুমকি চলেছে…’ দর্শকদের মনে আলাদা জায়গা করবে বলে আমার ধারণা।’

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ে প্রচারের পর টেলিছবিটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

ট্যাগ: ঈদঈদ ২০২১খায়রুল বাশারচ্যানেল আইটেলিছবিনাটকলিড বিনোদনসিএমভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারিগরি শিক্ষা ও মাদরাসার অনুদান বিতরণ করবে ‘নগদ’

পরবর্তী

খুলনার তিন হাসপাতালে ১৩ জনের মৃত্যু

পরবর্তী
খুলনা হাসপাতালে রোগীদের ও স্বজনদের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনার তিন হাসপাতালে ১৩ জনের মৃত্যু

রোববার ব্যাংক বন্ধ, সোমবার থেকে লেনদেন ১০টা-দেড়টা পর্যন্ত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT