চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অথচ ২০২০ সাল নাগাদ আমাদের সংসদে ৩৩ শতাংশ নারী সদস্য থাকার কথা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৫৫ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
সম্পাদকীয়
A A
নারীর ক্ষমতায়ন

ব্রিটেনের মধ্যবর্তী জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী টেরেসা মে’র জন্য কিছুটা অস্বস্তিকর হলেও এবারের নির্বাচনে ব্রিটেনের জনগণ দুই শতাধিক নারী এমপি নির্বাচিত করে নতুন রেকর্ড গড়েছেন। এই দুই শ’ একজন নারীর মধ্যে বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক, বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ও রুপা হক রয়েছেন। আরো খুশির খবর হলো, তাদের প্রত্যেকেই ২০১৫ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন এবং এবার তাদের প্রত্যেকের প্রাপ্ত ভোট আগের চেয়ে অনেক বেড়েছে। স্বীকার করতে হবে যে, ব্রিটেনের মতো দেশে এভাবে ভোটারদের মন জয় করা নিশ্চয়ই চাট্টিখানি কথা নয়। কেননা ক্ষমতাসীন দলের অর্থমন্ত্রীসহ বেশকিছু হেভিওয়েট প্রার্থীকে আমরা হেরে যেতে দেখেছি। আমাদের মেয়েরা তাদের কাজ ও যোগ্যতার মাধ্যমেই ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে। জনগণের আস্থা ধরে রেখে এই অভূতপূর্ব বিজয়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এছাড়া এবার প্রথমবারের মতো কোন শিখ নারীকে নিজেদের এমপি হিসেবে পেয়েছে ব্রিটেন। লেবার পার্টির হয়ে প্রথমবারের মতো শিখ নারী প্রীত কাউর গিল বার্মিংহাম এজাবস্টন আসনে জয়লাভ করেন। রেকর্ড গড়া এই শিখ নারীসহ নির্বাচিত সব নারী এমপিকে অভিনন্দন জানাই। আমরা মনে করি, এই রেকর্ডসংখ্যক নারী নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে ব্রিটেন নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কেননা নারীদের অংশগ্রহণ ছাড়া কোন দেশ নিজেদের উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। এদিক থেকে বাংলাদেশ নারী প্রধানমন্ত্রীসহ নারী বিরোধীদলীয় নেতা ও নারী স্পিকার পেলেও সামগ্রিক বিবেচনায় পিছিয়ে রয়েছে বলে আমরা মনে করি। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ২০২০ সালের মধ্যে জাতীয় সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দলের ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে নির্বাচন কমিশন থেকে তাগাদা থাকলেও রাজনৈতিক দলগুলো নারী নেতৃত্বের এই সংখ্যা এখনও পূরণ করতে পারেনি। তাদের অনীহার কারণে ৩০০ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারী প্রার্থীদের জয়ী হওয়ার সুযোগ তেমন একটা ঘটে না। এছাড়া সংসদে সংরক্ষিত নারী সদস্যের জন্য ৫০টি আসন নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করলেও এলাকার উন্নয়নে তাদের ভূমিকা রাখার তেমন সুযোগ নেই। কারণ সাধারণ আসনের নির্বাচিত সংসদ সদস্যদের বিপরীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সুযোগ-সুবিধা অনেক কম পান। এছাড়া পুরুষতান্ত্রিক মানসিকতার ফলেও তারা অনেকাংশে বঞ্চিত। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা কমিটিতেও তাদের অবদান রাখার তেমন কোন সুযোগ নেই বললেই চলে। এক্ষেত্রে গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেন থেকে শিক্ষা নিয়ে নারীর ক্ষমতায়নে সরকারসহ অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোকে আরো বেশি উদ্যোগী হতে আমরা উদাত্ত আহ্বান করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেনের নির্বাচনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT