চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীতে চরমপন্থী তোষণেই চলমান সন্ত্রাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে চলমান সহিংসতা ও সন্ত্রাসবাদের জন্য কেউ কেউ সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়সকে দায়ী করলেও পররাষ্ট্র বিষয়ক মার্কিন ম্যাগাজিন ‘ফরেন অ্যাফেয়ার্স’ বলছে ভিন্ন কথা। ম্যাগাজিনটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ দমনের প্রত্যক্ষ ফল হিসেবে নয়, বরং চরমপন্থীদের প্রতি তোষণ এবং বহু বছরের কৌশলের ফলেই এটি ঘটছে।

প্রতিবেদনে বলা হয়, ‘২০১৩ সালে যখন পরিকল্পিত হত্যাকাণ্ড শুরু হয় তখনকার অবস্থা পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছিল যে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পরবর্তী শিকার হতে পারে বাংলাদেশ। দুই বছরের সামান্য বেশি সময়ে ‍উগ্রবাদীরা এক ডজন ব্লগারসহ সেকুল্যার কর্মী, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্য, হিন্দু এবং বৌদ্ধ সন্ন্যাসীকে হত্যা করেছে।’

পশ্চিমা সরকারগুলোর আশঙ্কা, এই আক্রমণের চিহ্ন বাংলাদেশে আইএসের বিস্তারের ইঙ্গিত দেয় এবং স্থানীয় উগ্রবাদী ইসলামী সংগঠনগুলো আইএসের আরো কাছাকাছি হতে পারে।

চলমান নৃশংস হত্যাকাণ্ডগুলো সম্পর্কে বাংলাদেশ ও পাকিস্তানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকে বলেছেন, এসব হত্যাকাণ্ড সন্ত্রাসবাদ ইস্যুর চেয়ে সরকারের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এটিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বলছে এবং ২০১৪ সালের জানুয়ারির নির্বাচনের আগে এই অবস্থা সৃষ্টি হয়েছিল।’

প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ প্রতিপক্ষকে টার্গেট করছে মাইলামের এই কথা সত্য। তবে বাংলাদেশে এটি নতুন নয়, যেখানে রাজনৈতিকভাবে জয়ীরাই সব খেলা খেলে। চলতি এই সন্ত্রাসের জন্য শুধু আওয়ামী লীগকেই দায়ী করা যাবে না। এটি শুরু হয়েছিল তারা ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার আগেই।

জেএমবির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘২০১৩ সালর হামলার পর থেকে দুটি স্বতন্ত্র সংগঠন এর দায় স্বীকার করছে। এর একটি জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এই সংগঠনটি এখন আইএসের সঙ্গে সংশ্লিষ্ট। আর এই সংগঠনটি ২০০৫ সাল থেকে সক্রিয় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ শাসন করতো। এর আগে দেশব্যাপী বোমা ফাটিয়ে ব্যাপক আলোচনায় আসে জেএমবি।’

Reneta

জেমবির সঙ্গে বিএনপির কিছু নেতার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘সংগঠনটি বিএনপির বেশ কয়েকজন নেতার সমর্থন পেয়েছে।’

মার্কিন দূতাবাসের এক তার বার্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘কথিত আছে জেমবির নেতা বাংলা ভাই এবং আব্দুর রহমান অর্থের বিনিময়ে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ ও বামদের বিরুদ্ধে ইসলামী যুদ্ধ শুরু করে। যদিও বিএনপি এইসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।’

বাংলা ভাই’র ডেপুটি মাহতাব কামারুকে তখনকার সরকার আটক করলেও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের আদেশে তাকে দ্রুতই ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বরাতে বলা হয়, জেএমবি পাকিস্তানি গোয়েন্দা সংস্থারও সমর্থন পায়। উদাহরণ হিসেবে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার কাছ থেকে ইদ্রিস শেখ নামে একজনের টাকা নেওয়া কথা তুলে ধরা হয় প্রতিবেদনে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘দক্ষিণ-পূর্ব ভারত ও মিয়ানমারে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা সন্ত্রাসবাদে যে সমর্থন দিচ্ছে তা নিয়ে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যেও কথাবার্তা চলছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘আজকের অবস্থার জন্য যদি আওয়ামী লীগকে দায়ী করা হয়, তবে সেটা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ হিসেবে। বরং একে ইসলামী সহিংসতা নিষ্ক্রিয় করার জন্য নেওয়া ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতে হবে।’

সন্ত্রাসী হামলার ভুক্তভোগীদের অনেকেই যুদ্ধাপরাধের বিচারের পক্ষের বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটির শেষদিকে বলা হয়েছে, ‘সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ দমনের প্রত্যক্ষ ফলে নয় বরং চরমপন্থীদের প্রতি তোষণ এবং বহু বছরের কৌশলের ফলেই এটি ঘটছে। বাংলাদেশ যদি শান্তিতে থাকতে চায়, তাহলে রাষ্ট্র ও ধর্মকে আলাদা করতে হবে এবং সেই সঙ্গে জনতার শাসন দিয়ে মোল্লার শাসন প্রতিরোধ করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গিজঙ্গি হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT