চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত বেতন পাবেন না ব্যাংকাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ন ০৫, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

সাধারণ ছুটি চলাকালীন সময়ে কোনো ব্যাংক কর্মী ১০ দিনের বেশি ব্যাংকে উপস্থিত থাকলেও প্রণোদনা ভাতা হিসেবে অতিরিক্ত বেতন পাবেন না। পাবেন শুধু এক মাসের বেতন।

তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি উপস্থিত থাকলে নিজস্ব নীতিমালা অনুযায়ী অতিরিক্ত যাতায়াত ব্যয় পরিশোধ করবে ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ‘ছুটিকালীন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ ১০ দিন স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ মাস হিসেবে গণ্য হবে। কেউ ১০ কার্যদিবসের কম উপস্থিত থাকলে আনুপাতিক হারে ভাতা প্রাপ্য হবেন।’

‘‘তবে ১০ দিনের বেশি উপস্থিত থাকলেও অতিরিক্ত ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই। অতিরিক্ত দিনগুলোতে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী যাতায়াত ব্যয় পরিশোধ করবে ব্যাংকগুলো।’’

ব্যাংক সূত্রে জানা গেছে, প্রণোদনা ঘোষণার পর সব ব্যাংকের শাখাগুলোয় কর্মকর্তাদের ব্যাপকহারে উপস্থিতি বেড়ে গেছে। বিশেষ করে উঁচু পর্যায়ের যেমন- ডিজিএম, এজিএম পর্যায়ের প্রায় সবাই অফিস করা শুরু করেন।

Reneta

জানা গেছে, শাখা পর্যায়ে হাতে লেখা হাজিরা খাতায় অনেকে একদিন এসেই বাকি দিনের স্বাক্ষর করে রেখেছেন। এখন ব্যাংকে উপস্থিতি দেখিয়ে প্রণোদনার অর্থ চেয়ে প্রধান কার্যালয়ে পাঠাচ্ছে শাখাগুলো।

বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসার পর তা স্পষ্ট করতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে ১৩ এপ্রিল প্রণোদনা ভাতার বিষয়ে প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছিল, সাধারণ ছুটির সময় যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী স্বশরীরে অফিস করছেন তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ১০ দিন অফিসে গেলেই তাদেরকে বাড়তি এক মাসের বেতন দেয়া হবে।

এতে আরো বলা হয়েছিল, সাধারণ ছুটি শুরু হওয়ার তারিখ হতে মাস গণনা শুরু হবে। প্রতি ৩০ দিন অতিক্রান্ত হওয়ার পর পুণরায় নতুন মাস গণনা শুরু হবে। এ নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদকাল পর্যন্ত বলবৎ থাকবে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: প্রণোদনাবাংলাদেশ ব্যাংকব্যাংক কর্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT