জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির একটি নতুন অডিও বার্তা প্রকাশিত হয়েছে। ইয়েমেন সংঘর্ষের কথা উল্লেখ থাকায় অডিও বার্তাটিকে সাম্প্রতিক বলে মনে করা হচ্ছে।
জঙ্গি নেতা বাগদাদির এই অডিও বার্তায় ইসলামকে শান্তির ধর্ম নয় বরং যুদ্ধের ধর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। অডিও বার্তায় মুসলিমদের আইএস জঙ্গি সংগঠনে যোগ দেবারও আহবান জানানো হয়।
গত নভেম্বরের পর এটাই আইএস প্রধানের সর্বশেষ অডিও বার্তা। তবে বার্তার কণ্ঠস্বরটি বাগদাদির মনে হলেও বিশেষজ্ঞরা এ নিয়ে সম্পূর্ণ নিশ্চিত নন। কয়েকমাস আগে মার্কিন বিমান হামলায় বাগদাদি গুরুতর আহত হবার খবর প্রকাশিত হলে সে বিষয়টিরও সত্যতা যাচাই করা যায়নি।







