চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোরিক্সা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিএনজি চালিত অটোরিক্সার চালক ও মালিকরা।

শনিবার সকাল ১১টার দিকে মহাসড়কটির মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া পয়েন্টে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিকরা বেরিকেট দিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে বেলা ১২টার দিকে বেরিকেট তুলে যান চলাচল স্বাভাবিক করে দেয় মালিক শ্রমিকরা।

গজারিয়ার ইউএনও মাহাবুবা বিলকিস জানান, আজ থেকে মহাসড়কে সিএনজি, অটোরিক্সার মতো ছোট যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই তারা মহাসড়কে অবরোধ করেছে। তবে প্রশাসনের পদক্ষেপের কারণে অবরোধ তুলে নিতে বাধ্য হয় তারা।

এদিকে শনিবার বেলা সাড়ে এগারোটায় দিকে নারায়ণগঞ্জ শহরের মেট্রো হলের মোড় থেকে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন অটোরিক্সার চালক ও মালিকরা।

সেসময় সিএনজি চালকরা বলেন, নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার তিনটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পশ্চিম দিকে ও দুইটি পূর্ব দিকে অবস্থিত। ফলে নারায়ণগঞ্জের বাসিন্দাদের বাধ্য হয়েই মহাসড়ক অতিক্রম করে যাতায়াত করতে হয়। এ জন্য তারা সিএনজি অটোরিক্সা ব্যবহার করেন।

এছাড়াও অটোরিক্সার গ্যাস নেওয়ার জন্যও তাদের মহাসড়কে উঠতে হয়। এসব কারণে মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সাকে উঠতে না দেওয়া সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।

সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মদনপুর, সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় অটোরিক্সা চালক, সিএনজি চালিত অটোরিক্সা চালক ও বেবি ট্যাক্সি চালক, মালিকরা বেশ কয়েকবার মহাসড়ক অবরোধের চেষ্টা করে।

ট্যাগ: অটোরিক্সানারায়ণগঞ্জমুন্সীগঞ্জসিএনজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় নির্বাচন: সৈয়দ আশরাফ

পরবর্তী

পতাকা উড়িয়ে বাংলাদেশে এলো নতুনেরা

পরবর্তী

পতাকা উড়িয়ে বাংলাদেশে এলো নতুনেরা

ক্ষ্যাপা ডাক্তার বাঁচিয়েছিলেন হাজারো শিশু

সর্বশেষ

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT