চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটিজম সচেতনতায় ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘পুত্র’

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৯:১৪ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

দেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথমবারের মতো অটিস্টিক শিশুদের নিয়ে সামাজিক মূল্যবোধ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে পূণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুত্র’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করা হবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে।

এ উপলক্ষে বুধবার চ্যানেল আই ভবনে হয়ে গেলো চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠান।

‘পুত্র’ ছবিতে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। প্রতিটি ছবিতে একটু ভিন্ন ধারার অভিনয় করা জয়া এবারের অভিনয়েও আনতে চেয়েছেন ভিন্নতা। তবে আপাতত কলকাতায় থাকায় মহরত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।

শিশু ও নারীর অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের শিশু ও নারীর উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় সচেতনতা বাড়ানোর উদ্দ্যেশে নির্মাণ হতে যাচ্ছে চলচ্চিত্র পুত্র। অটিস্টিক শিশুদের অধিকার রক্ষার সঙ্গে সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্দেশ্যেই ভিন্ন আঙ্গিকের এই চলচ্চিত্র তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতারা।

অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খান বলেন, প্রাইভেট সেক্টরের সঙ্গে যৌথ উদ্যোগের এটি সূচনা মাত্র। এর মধ্য দিয়ে ভালো কিছু বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুত্র চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠানে নির্মাতারা আরো জানিয়েছেন, মানবিক ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকারের জায়গা থেকে বাণিজ্যিক প্রসার নিয়ে না ভেবে নির্মাণ হচ্ছে পুত্র।

Reneta

অটিস্টিকদের কথা সমাজের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছাই চলচ্চিত্রটি তৈরি করার সবচেয়ে বড় কারণ বলে জানান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

তিনি বলেন, এ ধরনের চলচ্চিত্র নির্মাণ কোনো পরিচালকের ভাগ্যে সহজে আসে না। ইমপ্রেস টেলিফিল্মের ভাগ্যে এটি এসেছে। যা খুব দুর্লভ একটি সুযোগ।

তিনি বলেন, ‘সুযোগটি কাজে লাগানো গেলে আমরা সত্যি সত্যিই একটি সুন্দর মানবিক চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে পারবো।’

সরকারের উন্নয়ন প্রকল্পের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ এই উদ্যোগ একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, অটিস্টিকদের প্রতি সরকার এবং সমাজ সংবেদনশীল হচ্ছে। তারই অংশ হিসেবে নির্মিত হচ্ছে ‘পুত্র’।

তথ্যমন্ত্রী আশা করেন, কাহিনীকার ও পরিচালক চলচ্চিত্রটি এমনভাবে তুলে ধরবেন যাতে মানুষ অটিজম বিষয়ে সচেতন ও দায়িত্বশীল হবে।

চলচ্চিত্র পুত্র’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হারুন রশীদ এবং পরিচালনায় আছেন সাইফুল ইসলাম মান্নু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটিজম
শেয়ারTweetPin

সর্বশেষ

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT