চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজি জার্সিতেও রঙিন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ফিক্সিং নিষেধাজ্ঞা থেকে ফিরেই রানের ফোয়ারা ছুটিয়েছেন আইপিএলে। ১২ ম্যাচে ৬৯২ রান করে এখনো টুর্নামেন্টের টপ স্কোরার তিনি। ফিরে গিয়ে জাতীয় দলের জার্সিতেও ভালো শুরুর ইঙ্গিত দিলেন ডেভিড ওয়ার্নার। ফিঞ্চ ফিফটি ও ওয়ার্নারের হাফসেঞ্চুরির কাছাকাছি ইনিংসের পরও অবশ্য কষ্টে জিতেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে এক উইকেটে হারিয়েছে অজি একাদশ।

টস জিতে প্রথমে ফিল্ডিং করে অস্ট্রেলিয়া। তাতে বিশ্বকাপের আগে দলকে আশাই দিচ্ছেন বোলাররা। কিউই একাদশকে প্রায় চার ওভার (৩.৫ওভার) বাকী থাকতে ২১৫ রানে অলআউট করে দেয় তারা।

তিনটি করে উইকেট নিয়েছেন অজি পেস ব্যাটারির মূল তিন বোলার প্যাট কামিন্স, জেসন বেহরেনডোর্ফ ও নাথান কোল্টার-নাইল। একটি উইকেট নেন স্পিনার অ্যাডাম জাম্পা। উইকেটশূন্য থাকলেও দারুণ বল করেছেন পেসার জাই রিচার্ডসন ও অলরাউন্ডার মার্কাস স্টয়নসি।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন টম ব্লান্ডেল। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ ডব্লিউ ইয়াংয়ের। টম ব্লান্ডেল ছাড়া বিশ্বকাপ দলে থাকা অন্য কেউ ভালো করতে পারেননি।

কিউই ইনিংসের জবাব দিতে নেমে চার রানেই খাজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৭ রান তুলে জয়ের পথ দেখান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ওয়ার্নার। ৪৩ বলে ৩৯ রানে আউট হন ওয়ার্নার। আর দলীয় সর্বোচ্চ ৫২ রান করেন ফিঞ্চ।

Reneta

ব্যাটে খুব একটা ভালো করতে পারেননি স্টিভ স্মিথ (২২), স্টয়নিস (১৫) ও শন মার্শ (১৫)। তবে শেষদিকে ৩৪ রান করে দলকে জয়ের পথ দেখান কোল্টার-নাইল।

তিন উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ম্যাট হেনরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটওয়ার্নারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলার আহবান

জুলাই ৫, ২০২৬

বিলবোর্ড ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT