চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের ২০ উইকেট নিতেই ঘাম ছুটবে ইংলিশদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজ ঘিরে উৎসাহ-উন্মাদনার কমতি থাকে না এমনিতেই। পাল্টা-পাল্টি কথার তোপে মেতে থাকেন সাবেক-বর্তমান খেলোয়াড়রা। গ্যাবা টেস্টের আগেরদিন সেই উত্তেজনাতেই যেন ঘি ঢাললেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এবারের ছাইভস্ম লড়াইয়ে প্রতিপক্ষ ইংল্যান্ডের চেয়ে নিজ দেশকে এগিয়ে রাখলেন অনেকটাই।

পন্টিং স্পিন বোলিংয়ে ইংলিশদের দুর্বলতার ব্যাপারটি সামনে টেনেছেন। জো রুটের দলকে অস্ট্রেলিয়ার ২০ উইকেট তুলতে বেগ পেতে হবে বলেই মত অজিদের কিংবদন্তি সাবেকের।

‘পাঁচ টেস্টেই অজিদের ২০ উইকেট নিতে ইংল্যান্ডের বেগ পেতে হবে। কারণ তাদের বোলিং ইউনিটে বেশকিছু দুর্বলতা রয়েছে। মানসম্মত স্পিনারের অভাব এই কন্ডিশনে তাদের বেশ ভোগাবে। তাই আমি মনে করি অস্ট্রেলিয়াই জিতবে।’

এবারের অ্যাশেজে ইংল্যান্ডের বোলিং লাইন আপের অবস্থা সত্যিই দুশ্চিন্তার। চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেছেন জফরা আর্চার। একই কারণে প্রথম টেস্টে জো রুট পাচ্ছেন না অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে।

সফরকারী দলে দুজন স্পিনার থাকলেও তারা অভিজ্ঞ নন। ইংলিশদের এই বোলিং দুর্বলতার ফায়দা সিরিজজুড়েই তুলবে অস্ট্রেলিয়া, এমন মনে করেন পন্টিং। সিরিজের ফল নিয়ে আগাম মন্তব্যও করেছেন তিনি।

‘আমার মতে অস্ট্রেলিয়া ৩-১এ জিতবে। অ্যাডিলেডের টেস্টটি জেতার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের।’

Reneta

বুধবার থেকে মাঠে গড়াচ্ছে এবারের অ্যাশেজ, শেষ হবে ১৪ জানুয়ারির টেস্টের মধ্য দিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২১কামিন্সপন্টিংরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT