চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঘোষিত ‘ধর্মঘটে’ উধাও রাজধানীর গণপরিবহন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
বাসচাপায় শিক্ষার্থী নিহত-বিক্ষোভ-গণপরিবহন সংকট

কয়েকদিনের টানা বিক্ষোভের মুখে বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে নিরাপত্তার অজুহাতে অঘোষিত ধর্মঘটে নেমেছে পরিবহন শ্রমিক-মালিকরা। এ কারণে উধাও হয়ে গেছে রাজধানীর গণপরিবহন। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গাবতলী, মহাখালীসহ আন্তঃজেলা টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিক-মালিকরা। তাদের দাবি নিরাপত্তার অভাবেই তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।

এ কারণে রাজধানী থেকে বেশির এলাকায় দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বিভিন্ন এলাকার রাস্তায় অসংখ্য মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় বাস না পেয়ে অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

গত রোববার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর নিহতের ঘটনার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে গত ৪ দিন ধরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই বিক্ষোভে বেশ কয়েক জায়গায় যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।বাসচাপায় শিক্ষার্থী নিহত-বিক্ষোভ-গণপরিবহন সংকট

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
বৃহস্পতিবার সকাল থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি।

রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভের মাঝে যানবাহনের নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার রাতে জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

Reneta

বিকাশ বলেন, শিক্ষার্থীরা বাস ভাংচুর করায় মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। এতে নিরাপত্তার অভাবে তারা সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।বাসচাপায় শিক্ষার্থী নিহত-বিক্ষোভ-গণপরিবহন সংকট

রোববার জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের বাসটি মিরপুর থেকে আব্দুল্লাহপুর যাচ্ছিল। ফ্লাইওভার থেকে নামার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা দেয়।

ওই সময় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম (১৫) ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম (১৬) নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের ওই বাস দুই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ ‍শুরু করে। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাসচাপালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

মে ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ ঘণ্টায় ৫০ লাখ ভিউয়ের রেকর্ড: সড়ক নিরাপত্তা ওভিসিতে ব্যাপক সাড়া

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু

মে ২৪, ২০২৬

”এখন আর কেউ আলিয়া-কারিনাদের ফ্যাশন ফলো করে না”

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT