চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন বাপ্পী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

পুরান ঢাকার চকবাজারে আগুনে পুড়ে প্রাণ গেছে ৭০ জনের বেশি মানুষের। আহত প্রায় শতাধিক। যারা বেঁচে আছেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসব অগ্নিদগ্ধ মানুষদের দেখতে আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। 

স্ব-চক্ষে এসব অগ্নিদগ্ধ মানুষ দেখে বাপ্পী ভীষণ কষ্ট পেয়েছেন বলে জানান এই নায়ক। বাপ্পী বলেন, ‘হাসপাতালে মানুষগুলোকে দেখতে না গেলে বুঝতাম না, তারা কত কষ্টে আছেন। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল এলাকা ভারী। হাসপাতাল জুড়ে মানুষ পোড়া গন্ধ। কেবিনে কেবিনে মানুষদের আর্তনাদ। এমন অবস্থা আমি চোখের সামনে কখনো দেখিনি।’

তিনি বলেন, যখন কেবিন ঘুরে দেখছিলাম একজন আগুনে পোড়া মানুষ আমাকে দেখে ডেকে উঠলো। বলল, আমাকে সে চেনে। আমার সিনেমা দেখেছে। এ কথা শোনার পর আমি ঠিক থাকতে পারিনি। তার সঙ্গে অনেকক্ষণ আলাপ করেছি। এরপর সেখান থেকে যখন মর্গে যাই, সেখানে আরো ভয়াবহ অবস্থা। নিখোঁজ স্বজনদের খোঁজে সেখানে জড়ো হয়ে আছেন শত শত মানুষ। কেউ কেউ বলছে, মানুষ পুড়লে ছোট হয়ে যায়। উচ্চতায় অনেকের সঙ্গে মিলছে না। অনেকেই প্রিয়জনের লাশ এতে করে মেলাতে পারছে না। এ বিষয়টি খুব নাড়া দিয়েছে আমাকে। পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশগুলো তারা চিনবেন কী করে?’

নায়ক বাপ্পী বলেন, ‘লাশ দেখে অসহায় মানুষগুলো কান্নায় ভেঙে পড়ছেন। তাদের সান্ত্বনা দেওয়ারও কেউ নেই। আমি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন সাধ্যমত চেষ্টা করছেন তারা। মৃত্যু আমাদের জীবনে অবধারিত। কিন্তু সে মুত্যু কেন আগুনে পুড়ে হবে? টিভিতে আগুনে ঘর পোড়ার দৃশ্য দেখে ঠিক থাকতে পারিনি। আমি আমার সাধ্যমত তাদের সাহায্যে এগিয়ে আসবো। আমি চাই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।’

Reneta

আবেগ প্রবণ হয়ে বাপ্পী বলেন, যে জীবন চলে গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা তো সম্ভব নয়। রাষ্ট্র তাদের জন্য যা করার করবে। পাশাপাশি আমাদেরও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসা উচিত। আমরা যদি এগিয়ে আসি তাহলে তাদের ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে। তবে আপাতত যারা আহত আছেন তাদের যথাযথ চিকিৎসার প্রয়োজন। আমি চাই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। যদি নেওয়া হয়, তাহলে এ জাতীয় বিপর্যয়ের আশংকা অবশ্যই হ্রাস পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চকবাজার অগ্নিকাণ্ডবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেলাই মেশিনের ববিন দেখে নিশ্চিত করলেন স্বজনের লাশ

পরবর্তী

রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিকসহ আহত ৬

পরবর্তী

রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিকসহ আহত ৬

ষোলো বছরে হৃদয়ে মাটি ও মানুষ

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT