চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্সফোর্ডের করোনা ভ‌্যাকসিনের ১০০ কোটি ডোজ তৈরি হবে ভারতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ২১, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

করোনাভাইরাসের বহুল প্রতিক্ষিত ভ্যাকসিন আবিষ্কার সফল হবার ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ ফার্মা সংস্থা অ্যাস্ট্রাজেনেকা-র সঙ্গে একযোগে এই ভ্যাকসিন প্রস্তুত করেছে তারা। গতকাল সোমবার এই ঘোষণার পরে সবার নজর এবার ভ্যাকসিন উৎপাদনের দিকে।

এই ভ্যাকসিনের একটি বড় চালান ভারতে তৈরি হবে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‌ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ ও মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে বলে জানানো হয়েছে। অক্সফোর্ড ভ্যাকসিনের ভারতীয় পার্টনার সিরাম ইনস্টিটিউট ইতিমধ্যেই ১০০ কোটি ডোজ প্রস্তুত করার পরিকল্পনা করেছে বলে
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা।

আদর পুনাওয়ালা জানিয়েছেন, অন্য দেশের মতো ভারতেও মানবদেহে পরীক্ষা করা হবে ভ্যাকসিনটি। সেই কাজ আগামী মাসে শুরু হবে। এক সপ্তাহের মধ্যেই ট্রায়ালের জন্য ছাড়পত্র পেতে আবেদন করবে সেরাম ইনস্টিটিউট।

তিনি আরও বলেন, আগামী এক বছরে সিরাম এক কোটি ডোজ বানাতে চায় ভ্যাকসিনটি। সিরাম ইনস্টিটিউট ওই ভ্যাকসিন ভারতে নিয়ে আসতে চুক্তিবদ্ধ। তবে শুধু ভারতে নয়, অন্যান্য কম ও মধ্য আয়ের দেশেও ওই ভ্যাকসিন পাঠাতে চাই আমরা।

অক্সফোর্ড ভ্যাকসিনের ফলাফল ভালো হলেও গবেষকরা সতর্ক করেছেন এটাতেই যে করোনা নির্মূল সেটা এখনই বলা যাবে না। ভালো ভ্যাকসিনের যে সব শর্ত, সেগুলিকে পূর্ণ করতে হবে এটিকে। এছাড়াও কতদিন টিকার প্রতিরোধ ক্ষমতা শরীরে থাকবে, সেটাও বৈজ্ঞানিকরা হিসাব করে দেখবেন পরবর্তী ধাপে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬

মেহেরপুরে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাটের ফলন বিপর্যয়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT