বলিউড তারকা অক্ষয় কুমারকে শুভেচ্ছা জানালেন হলিউড তারকা সালমা হায়েক। অক্ষয় কুমারের ছবি ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির মুক্তিতে তিনি শুভেচ্ছা জানালেন অক্ষয়কে। এক টুইটার বার্তায় সালমা হায়েক লিখেন, ‘গুডলাক অক্ষয় কুমার।’ এছাড়া তিনি ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির জন্যও শুভ কামনা জানান। তার কথায়, ‘ছবিটি নারীদের টয়লেট ব্যবহারের ভীতি কমাতে সাহায্য করবে।’
সালমা হায়েককে ধন্যবাদ জানাতেও ভুললেন না অক্ষয়। জবাবে টুইটার বার্তায় লেখেন, ‘আপনাকে ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র উদ্যেগকে শুভেচ্ছা জানানোর জন্য।’
অক্ষয় কুমারের সঙ্গে সালমা হায়েকের দেখা হয়েছিল গত বছর ডিসেম্বরে, দুবাইয়ে ‘গ্লোবাল টিচারস প্রাইজ ২০১৬’ অনুষ্ঠানে। তাই এবার বন্ধুকে শুভেচ্ছা জানাতে একদম ভুললেন না সালমা হায়েক।
একজন সাধারণ গ্রাম্য ব্যক্তির একটি শৌচাগার বানানোর কাহিনী নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেদনেকার। টাইমস অব ইন্ডিয়া।









