চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবর মাসেও বেড়েছে রপ্তানি আয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
অন্যান্য
A A

ইতিবাচক ধারায় রয়েছে রপ্তানি আয়। অক্টোবর মাসে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। আলোচ্য মাসে ২৭৯ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে ৩৭১ কোটি ১১ লাখ ডলার। যা লক্ষমাত্রা থেকে ৯১ কোটি ৪১ লাখ ডলার বেশি।

এছাড়া সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫৬ কোটি ৫৫ লাখ ডলার। সেপ্টম্বরে আয় হয়েছিল ৩১৪ কোটি ৫৬ লাখ ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১ হাজার ৩৬৫ কোটি ১৭ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমকি ৫৭ শতাংশ বেশি।

তবে বরাবরের মত তৈরি পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হওয়ার কারণে সামগ্রিক পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ১৩৩ কোটি ৩১ লাখ ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষে রয়েছে খাতটি। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমকি ৫০ শতাংশ বেশি। গত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ১৬ কোটি ৪৬ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল।

এই সময়ে নিটওয়্যার এবং ওভেন পোশাক রপ্তানি হয়েছে যথাক্রমে ৫ হাজার ৮৭ কোটি ৫৩ লাখ ও ৫ হাজার ৪৫ কোটি ৭৮ লাখ ডলারের। খাত দুটির প্রবৃদ্ধি যথাক্রমে ১৬ দশমিক ৯৯ এবং ৬ দশমিক ১৩ শতাংশ।

Reneta

গত অর্থবছরে পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি ডলার। আর চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি ডলার। সদ্য সমাপ্ত মাসসহ অর্থবছরের প্রথম চার মাসে নির্ধারিত লক্ষমাত্রার এক-তৃতীয়াংশেরও বেশি অর্জন করেছে রপ্তানি খাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিবিতৈরি পোশাকপোশাক রপ্তানিরপ্তানি আয়সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT