চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবর থেকে ভ্যাকসিন রপ্তানি করবে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত আগামী মাস অক্টোবর থেকে তাদের উদ্বৃত্ত ভ্যাকসিন রপ্তানি পুনরায় শুরু করবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাবিয়া।

সোমবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী এমন সময় এ ঘোষণাটি দেন, যখন একদিন বাদেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরে মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। সেখানে বাইডেন ভ্যাকসিন ইস্যু তুলবেন বলে আগে থেকে ধারণা করা হচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ ভারত। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ সংক্রমণ বেড়ে যাওয়ায় নিজদেশের জনগণের প্রয়োজনীয়তার কথা বলে এপ্রিল মাসে ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয়।

চলতি বছর ডিসেম্বরের মধ্যে ৯৪ কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। এখন পর্যন্ত দেশটির ৬১ শতাংশ মানুষ অন্তত ১ ডোজ ভ্যাকসিনের আওতায় এসেছে।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন নিতে অগ্রিম অর্থের বিনিময়ে বাংলাদেশ চুক্তি করলেও ভারত সরকার হঠাৎ করেই তা বন্ধ করে দেয়। সেসময় ভারতে করোনা পরিস্থিতি চরম অবনতি হয়েছিল। ২৫ জানুয়ারি সরকারের কেনা ভ্যাকসিনের প্রথম চালান ভারত থেকে আসে দেশে।

Reneta

গত জুলাই মাসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছিলেন: ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভ্যাকসিন উৎপাদনও দ্রুত বাড়ছে। আশা করছি খুব শীঘ্রই চুক্তি অনুযায়ী ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশকে সরবরাহ করতে পারব।

চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটের ৩ কোটি ডোজ সরবরাহ করার কথা ছিলো। সেখানে তারা এখন পর্যন্ত ভ্যাকসিন সরবরাহ করেছে মাত্র ৭০ লাখ ডোজ আর উপহার হিসেবে দুই ধাপে ভারত সরকার পাঠিয়েছে ৩২ লাখ ডোজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সেঁজুতি ট্রাভেলসকে লিগ্যাল নোটিশ

পরবর্তী

‘যারা গানকে ভালোবাসে, তাদের জন্য সময়টা কঠিন যাচ্ছে’

পরবর্তী

‘যারা গানকে ভালোবাসে, তাদের জন্য সময়টা কঠিন যাচ্ছে’

করোনাভাইরাস

৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা কার্যকর বলে দাবি

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT