চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে গণহারে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা রাশিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আগামী অক্টোবর মাস থেকে নিজেদের তৈরি ভ্যাকসিন গণহারে প্রয়োগের পরিকল্পনা করছে রাশিয়া।

শনিবার রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশেকো দেশটির গণমাধ্যমে বলেছেন, অক্টোবর থেকে দেশের চিকিৎসক এবং শিক্ষকদের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

গত সপ্তাহে নিজেদের ভ্যাকসিন আবিষ্কারের কথা জানায় রাশিয়ার গবেষকরা।

Banglabid

রুশ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, ট্রায়ালে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি পর্যক্ষেণে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। নতুন ওই অ্যাপে ভ্যাকসিন গ্রহণকারীর সব ধরনের তথ্য হালনাগাদ করে রাখা হয়।

তবে রাশিয়ার আরেকটি ভ্যাকসিন নিয়ে বিবিসি বলছে, গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের ভ্যাকসিন ১৫ আগস্টের মধ্যে জনসাধারণের জন্য বাজারে ছাড়া হতে পারে।

রুশ উপ-প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভ বলেছেন, ‘আগেস্টর মধ্যে টিকার নিবন্ধন হয়ে যাবে। সেপ্টেম্বরে গণউৎপাদন শুরু হবে।’

Reneta

নিবন্ধন পাওয়ার পর আরেকটি ট্রয়াল শুরু হবে ভ্যাকসিনটির। ১ হাজার ৬শ’ মানুষের উপর ওই ট্রায়াল চালানো হবে। উৎপাদন চলাকালে ট্রয়াল চলবে বলেও জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি আরেকটি ভ্যাকসিন শর্তসাপেক্ষে সেপ্টেম্বরে নিবন্ধন পাবে। সেটি অক্টোবরে বাজারে আসতে পারে বলে জানানো হয়।

রুশ সরকার সামনের  শরত এবং শীতকালের আগেই করোনার ভ্যাকসিন পেতে চায়। ওই সময়ে স্বাভাবিকভাবে ঠাণ্ডা, ফ্লু এবং শ্বাসযন্ত্রে নারারকম ভাইরাল সংক্রমণ ছড়িয়ে পড়ে।

বিশ্বের শীর্ষ চতুর্থ করোনা সংক্রমণ দেশ রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮ লাখ ৪৫ হাজারে অধিক। মারা গেছে ১৪ হাজার ৫৮ জন।

বিশ্বব্যাপী অসংখ্য দেশের গবেষক ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছেন। কিন্তু চলতি বছরের মধ্যে নিরাপদ করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্রের সংক্রমক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফৌসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT