চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অকারণে শব্দ দূষণকারী মানুষকে লজ্জা দিতে হবে’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৯:১৯ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মোহাম্মদপুর থেকে বনানীর রাস্তার পরিধি ষোল কিলোমিটার, এ রাস্তায় মাত্র তিনবার হর্ন বাজিয়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ আলী। এরআগে সে এই রাস্তাতেই বিনা কারণে কত-শত হর্ন বাজিয়েছেন তার হিসাব জানা নেই তার।

নিজের ভুল শুধরে নিয়ে মোহাম্মদ আলীর ভাষ্য, ‘অতিরিক্ত হর্নে জনগণের ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না’।

কিন্তু কার সচেতনতায় অটো-রিকশা,গাড়ি চালকরা এমনটা বলছেন? তিনি মমিনুর রহমান রয়েল। একটি শীর্ষস্থানীয় বেসরকারী বিজ্ঞাপন সংস্থায় চাকরি করছেন।

যত্রতত্র চালকদের হর্ন বাজানো থেকে বিরত রাখতে ‘হর্ন হুদাই বাজায় ভুদাই’ লিখা প্ল্যাকার্ড নিয়ে সচেতনতা মূলক অসাধারণ প্রচারণা চালাচ্ছেন তিনি। মমিনুরের ব্যানার পড়ে চালকরা রীতিমতোই বন্ধ করছেন অযথা হর্ন বাজানো। তা ছাড়া নানান শ্রেণিপেশার মানুষ যুক্ত হচ্ছেন তার এই উদ্যোগে। হর্ন বাজানো থেকে নিরুৎসাহিত করে লিখা এ প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর রাস্তায় মমিনুর ঘুরে বেড়াচ্ছেন।

সম্প্রতি চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় মমিনুর রহমান রয়েলের, শুনিয়েছেন তার অসাধারণ সচেতনামূলক প্রচারণার আদ্যোপান্ত কথা।

পাঁচ মিনিট আগে যাওয়ার জন্য এতো দ্বৈরথঃ
আমরা প্রয়োজন অনুযায়ী হর্ন বাজাবে, অপ্রয়োজনে হর্ন বাজাবে না। বিষয়টা এমন হবে যে, আপনি নিশ্চয় প্রয়োজন না হলে কারো সঙ্গে কথা বলেন না। ঠিক তেমনি হর্ন একটা কথা এ কথাটা প্রয়োজন ছাড়া কারো সঙ্গে বলার দরকার নেই। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পাঁচ মিনিট দেরি হবে তাই বলে রাস্তায় এমন প্রকাশের দরকার নেই। হর্ন একটি প্রকাশ, রাস্তায় আপনার প্রকাশভঙ্গী কেমন? অকারণে শব্দ দূষণকারী মানুষদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন মমিনুর।

শব্দ দূষণের বিরুদ্ধে সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতনতা গড়ে তুললেই সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে আগামীর প্রজন্ম
Reneta

মানুষগুলো ভালো হয়ে যাকঃ
বিশ্বস্বাস্থ্য সংস্থার ভাষ্যমতে, ৬০ ডেসিবল থেকে অধিক মাত্রার শব্দ মানুষকে সাময়িকভাবে বধির করে দিতে পারে এবং ১০০ ডেসিবলের থেকে অধিক শব্দে দীর্ঘসময় অতিবাহিত করলে স্থায়ীভাবে শ্রবণশক্তি কমে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ঢাকা শহরের বেশ কিছু পয়েন্টে শব্দের মাত্রা ৭০ থেকে ১২০ ডেসিবল পর্যন্ত উঠানামা করে থাকে।

মমিনুর রহমান বলেন, অধিকাংশ গাড়িচালক অযথা কোনো কারণ ছাড়াই গাড়ির হর্ন বাজাচ্ছে। রাস্তার মানুষজন, ট্রাফিক পুলিশ থেকে শুরু করে অন্যান্যদের হর্ন বাজিয়ে যে বিপদে ফেলা হচ্ছে তাতে কানের সমস্যা সৃষ্টি হচ্ছে, যেসব পুলিশ দিনরাত কষ্ট করছে রাস্তায় দাঁড়িয়ে তাদের ভবিষ্যত তো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে তারা কিভাবে আমাদের সেবা করবে।

মমিনুর বলেন, ‘‘এক ট্রাফিক পুলিশ আমাকে জানিয়েছে সে তার বাড়িতে গিয়ে যে উচ্চ শব্দে টেলিভিশনের সাউন্ড বাড়িয়ে দেয় তাতে পরিবারের মানুষ বিরক্ত হয়। কারণ রাস্তায় সৃষ্ট শব্দ দূষণে সে জোরে সাউন্ড ছাড়া কিছু শুনতে পান না।’’

‘আমরা নিজেরাই আমাদের মৃত্যুকূপ খনন করছি, আমার একটাই কথা মানুষগুলো ভালো হয়ে যাক’-যোগ করেন তিনি।

হঠাৎই ব্যানার হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে গেলেন একজন

ফেসবুক থেকে রাস্তায় প্রচারণাঃ
চার বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কেন্দ্রিক শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনা বৃদ্ধির কাজ শুরু করে মমিনুর। তিনি বলেন, আগে যে ভলিউমে কাজ করেছি এখন তা অনেক বেড়েছে। এখন তো যার যার অবস্থান থেকে রাস্তায় দাঁড়াচ্ছে, স্টিাকার, লিফলেট, ব্যানার আছে। একটি গানও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

মমিনুর বলেন, আমার পরিচিতজনদের যাদের গাড়ি আছে, কিছু পরিচিত সিএনজি চালিত অটোরিকশা আছে, তাদের হর্নের অপকারিতা সম্পর্কে বুঝিয়েছি,ব্যানার দিয়েছি। তারা বলেছে যেদিন থেকে ব্যানার নিয়ে দাঁড়িয়েছি এরপর থেকে প্রয়োজন ছাড়া একটা হর্নও দেই না।

তরুণ সমাজ মিলেছে মমিনুরের সাড়ায়

ব্যাপক সাড়া মিলছেঃ
মমিনুরের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই ঢাকা মহানগরীতে ব্যাপক হারে সাড়া ফেলেছে। শব্দ দূষণের বিরুদ্ধে তার প্রতিবাদ দেখে অনেকেই অযথা হর্ন বাজানো বন্ধ করে দিয়েছে। আগে অধিকাংশ চালক যখন কোনো কারণ ছাড়াই হর্ন বাজাত এখন তাদের একটি বড় অংশ রয়্যালের প্রতিবাদে অনেকটা সরে এসেছে।

মমিনুর বলেন, কয়েকদিন আগে কাটাবন মোড়ে একা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছি, অনেকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছে, এর মধ্যে এই ছেলেটি বললো, ভাইয়া আপনার কাছে দুটো ব্যানার আছে? আমি বললাম হ্যাঁ, দাঁড়িয়ে গেল আমার পাশে, অনেকক্ষন দাঁড়িয়ে ছিলাম, আমি চলে এলাম, ব্যানারটা দিয়ে এলাম, ও দাঁড়িয়েই রইল। ছেলেটির নাম নাজমুল, আমার এমন অনেকগুলো নাজমুল দরকার, ব্যানার আমার, নাজমুল আপনার।

খ্যাপাটে মমিনুর,শেষ দেখবেনঃ
অযথা হর্নের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে চান এই কার্যক্রম। তার চাওয়া সারাদেশে ছড়িয়ে পড়ুক এই সচেতনতার বার্তা। অকারণে শব্দ দূষণকারী মানুষকে লজ্জা দিতে হবে। যে যার জায়গা থেকে এগিয়ে এলে আমাদের কাজ আরো ভালোভাবে করতে পারবো।

মমিনুর বলেন, সম্প্রতি একটি প্রিন্টিং প্রেসের মালিক তাজ ভাই আমাকে অনেকগুলো ষ্টিকার ছেপে দিয়েছেন, বিনিময়ে একটি টাকাও নেয়নি। এভাবে যদি সবাই এগিয়ে আসে আমাদের সকলের চাওয়া, অকারণ হর্ন বন্ধ হতে বাধ্য।

রাজধানীর গুলশানে ট্রাফিকের এক কর্মকর্তার সঙ্গে মমিনুর

মমিনুরের কাজে খুশি পুলিশওঃ
মমিনুরের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে খুশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মমিনুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছে, আমাদের নিজেদের আগে দায়িত্ববোধ বাড়াতে হবে তবেই ঢাকাসহ পুরো দেশে শব্দ দূষণমুক্ত একটি সহনশীল অবস্থায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে যেতে পারব।

অবসর পেলেই চেনা ব্যানার হাতে দাঁড়িয়ে যান মমিনুর

মমিনুরের সঙ্গে যেভাবে যুক্ত হবেনঃ
এ উদ্যোগে যে কেউ দেশের যে কোনো জায়গা থেকে সম্পৃক্ত হতে পারেন। যে কেউ চাইলেই মমিনুরের পোস্টার, স্টিকার, ব্যানারের ডিজাইনের আসল কপি পেতে পারেন। এজন্য আগ্রহীকে যোগযোগ করতে হবে ‘রয়েলের ছবি’ ফেসবুক পেজ:https://www.facebook.com/royalerchhobi-এ। নিজেদের দায়িত্ববোধ, ভালোবাসায় বর্তমানে হাজারেরও বেশি মানুষ এ উদ্যোগে শামিল হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মমিনুর রহমান রয়েলহর্ন হুদাই বাজায় ভুদাই
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT